ভবিষ্যতের রাজনীতি নিয়ে চিন্তিত, সিবিআই-কে এমনই এসএমএস মুকুলের
ভবিষ্যতের রাজনীতি নিয়ে চিন্তিত তিনি। এমনটাই জানালেন মুকুল রায়। নারদ কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ করতে চেয়ে মুকুল রায়কে ফোন করে সিবিআই। তারই জবাব এসএমএসে দেন মুকুল রায়।
ভবিষ্যতের রাজনীতি নিয়ে চিন্তিত তিনি। এমনটাই জানালেন মুকুল রায়। নারদ কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ করতে চেয়ে মুকুল রায়কে ফোন করে সিবিআই। তারই জবাব এসএমএসে দেন মুকুল রায়। এর আগে নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মুকুল রায়কে নোটিশ পাঠিয়েছিল ইডি।

এবার মুকুল রায়ের বাড়িতে গিয়েও নারদ কাণ্ডের পুনর্নির্মাণ করতে চায় সিবিআই আধিকারিকরা। সেই জন্য ইতি মধ্যেই মুকুল রায়কে ফোন করেছেন সিবিআই আধিকারিকরা।
এর আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। ম্যাথুর সঙ্গে তাঁর সম্পর্ক কতদিনের তাও জানতে চাওয়া হয়েছিল।
এবার নারদ তদন্তের দ্বিতীয় দফায় কাণ্ডের পুনর্নির্মাণ করছে সিবিআই। তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অফিস, অপরূপা পোদ্দারের বাড়ি, মদন মিত্রের ফ্ল্যাট, ইকবাল আহমেদের হোটেল, মেয়র শোভন চট্টোপাধ্যায়ের অফিসে গিয়ে তদন্ত করেন রঞ্জিত কুমারের নেতৃত্বে চার সদস্যের তদন্তকারী দল। দ্বিতীয় দফায় সিবিআই আধিকারিকরা যেসব বাড়ি কিংবা অফিসে গিয়েছেন সেখানকার ছবিও তুলে রাখে তাঁরা।
২০১৪ সালে স্টিং অপারেশনের সময় পাওয়া ছবির সঙ্গে বর্তমানে পাওয়া ছবি মিলিয়ে দেখতে অভিযুক্তদের বাড়ি কিংবা অফিসের ছবি তুলছেন সিবিআই আধিকারিকরা। সেইমতো মুকুল রায়ের এলগিন রোডের বাড়িতে যেতেই ফোন করেছিলেন সিবিআই আধিকারিকরা। ২০১৪ সালে এলগিন রোডে বাড়িতে বসেই ম্যাথু স্যামুয়েলের সঙ্গে কছা বলেছিলেন মুকুল রায়।
সূত্রের খবর, এসএমএস করে সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের কাছ থেকে সময় চেয়েছেন মুকুল রায়। এসএমএস-এ তিনি জানিয়েছেন, রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছেন তিনি। ভবিষ্যতে রাজনীতি নিয়েও তিনি খুব চিন্তিত। এই মুহূর্তে দিল্লিতে থাকলেও ফিরবেন মাসের শেষে দিকে। সেই পর্যন্ত তাঁকে সময় দেওয়ার জন্য আবেদন করেছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications