কলকাতার মেয়র দম্পত্তির বিড়ম্বনার শেষ নেই, এবার সিবিআই তলবে শোভন
নারদ কাণ্ডে ইডির পর এবার সিবিআই তলব করল মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। ৩০ অগাস্ট অর্থাৎ বুধবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মেয়রের সম্পর্ক কী তাও জানতে চাওয়া হবে
নারদ কাণ্ডে ইডির পর এবার সিবিআই তলব করল মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। ৩০ অগাস্ট অর্থাৎ বুধবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মেয়রের সম্পর্ক কী তাও জানতে চাওয়া হবে।

ইতিমধ্যেই মেয়রের বেহালা পর্ণশ্রীর বাড়িতে নোটিশ দিয়েছে সিবিআই। সূত্রের খবর, মেয়র ও তাঁর পরিবারের সম্পত্তির তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেয়রের স্ত্রীর নামে বেশ কয়েক কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন তাঁরা। মেয়রের কাছ থেকে পাওয়া সম্পত্তির তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে ওই তালিকা।

১০ অগাস্ট শোভন চট্টোপাধ্যায়কে জেরা করে ইডি। কেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নিয়েছিলেন,বিনিময়ে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি? এমনই সব বিষয় মেয়র শোভন চট্টোপাধ্যায়ের থেকে জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। এমনটাই খবর ইডি সূত্রে। বয়ান রেকর্ড করে ইডি। জিজ্ঞাসাবাদের নেতৃত্বে ছিলেন ইডির এক জয়েন্ট ডিরেক্টর।












Click it and Unblock the Notifications