প্রয়াগের মালিকের খোঁজে তল্লাশি শুরু করল সিবিআই

কলকাতা, ২০ জানুয়ারি: সারদা-কাণ্ডের তদন্তের পাশাপাশি সিবিআই অনুসন্ধান শুরু করল প্রয়াগ গোষ্ঠীকে নিয়েও। সংস্থার কর্ণধার বাসুদেব বাগচীকে খুঁজছেন গোয়েন্দারা। আর এক চিটফান্ড কোম্পানি সিলিকন গোষ্ঠীর মালিক শিবনারায়ণ দাসের কাছে থেকে বাসুদেববাবুর নাম জেনেছে সিবিআই। তাদের পানীয় জলের কারখানার উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: এমপিএসের বিভিন্ন অফিসে এক যোগে তল্লাশি সিবিআইয়ের

সারদা, রোজ ভ্যালি, এমপিএস, সিলিকনের মতো প্রয়াগও নিয়ম না মেনে বাজার থেকে টাকা তুলেছে বলে অভিযোগ। সারদা মামলায় গত মে মাসে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিল, অন্যান্য চিটফান্ড কোম্পানিগুলিকে নিয়েও তদন্ত করতে। সেই সুবাদে এ বার প্রয়াগের দিকে হাত বাড়াল সিবিআই।

তত

বেআইনি অর্থলগ্নির ব্যবসা ছাড়াও প্রয়াগ গোষ্ঠী একটি দৈনিক সংবাদপত্র চালায়। তৃণমূল কংগ্রেসের রাঘবোয়ালদের সঙ্গে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচীর যোগাযোগ আছে বলে দাবি সিবিআইয়ের। শিবনারায়ণ দাস ইতিমধ্যেই বলেছেন, তিনি সংশ্লিষ্ট ব্যবসায় হাত পাকান প্রয়াগে ঢুকে। কারণ সিলিকন তৈরি করার আগে প্রয়াগে মার্কেটিং ম্যানেজার ছিলেন। বাসুদেববাবুর উৎসাহে তিনিও অর্থলগ্নি ব্যবসায় নামেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১১ সালে কলকাতার ক্রীড়াজগতে পা রাখে প্রয়াগ। ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ১৪ কোটি টাকা দিয়ে কিনে নেয় তারা। ক্লাবটির নাম হয় প্রয়াগ ইউনাইটেড। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তারা একটি ফিল্ম সিটি তৈরি করছে। ২০১০ সালে এর উদ্বোধন করেন শাহরুখ খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+