রাজীব কুমারের ফোন নম্বরের খোঁজে সিবিআই! কলকাতা জুড়ে তল্লাশিতে দাপুটে অফিসাররা
এককালে কলকাতার নগরপাল রাজীব কুমার এই মুহূর্তে কোথায় কেউ জানেন না। সারদাকাণ্ডের মামলায় তাঁকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সিবিআই। গতকাল থেকেই শুরু হয়েছিল খোঁজ।
এককালে কলকাতার নগরপাল রাজীব কুমার এই মুহূর্তে কোথায় কেউ জানেন না। সারদাকাণ্ডের মামলায় তাঁকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সিবিআই। গতকাল থেকেই শুরু হয়েছিল খোঁজ। আর এদিন কার্যত গোটা কলকাতা জুড়ে তল্লাশিতে নেমে পড়েছে সিবিআই।

এদিন , রাজীব কুমারের নাগাল পেতে তাঁকে ফোন করতে থাকেন সিবিআইয়ের আধিকারিকরা। অন্যদিকে, এছাড়াও এককালের দাপুটে আইপিএস রাজীব কুমারের খোঁজে ডিজিপিকে চিঠি পাঠায় সিবিআই। চিঠিতে জিজ্ঞাসা করা হয়, কোন ফোন নম্বর এখন ব্যবহার করছেন রাজীব কুমার? প্রসঙ্গত, প্রাক্তন নগরপালের গ্রেফতারির উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর থেকেই সিবিআই খোঁজ শুরু করেছে এই দাপুটে আইপিএস অফিসারের জন্য।
সিবিআই চিঠিতে সাফ জানতে চেয়েছে, 'রাজীবের ফোন নম্বর দিন'। এর আগে, গত সপ্তাহে রাজীব কুমার কোথায় ছিলেন তাও জানতে চাওয়া হয় নবান্নের কাছে। এদিকে, সূত্রের খবর পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাড়ির আশপাশে সাজা পোশাকের সিবিআই কর্মীদের চলাফেরাও লক্ষ্য করা যাচ্ছে। সবমিলিয়ে এই মুহূর্তে কলকাতায় সিবিআই কর্তাদের পাখীর চোখ রাজীব কুমার।












Click it and Unblock the Notifications