মদন মিত্রকে ফের ডাকল সিবিআই, দীর্ঘ জেরার সম্ভাবনা

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে যাত্রা শুরু হয়েছিল সারদা গোষ্ঠীর। বাম জমানাতেও ওই এলাকার দাপুটে বিধায়ক ছিলেন মদন মিত্র। অভিযোগ, তিনি অবৈধ সুযোগসুবিধা নিয়ে সারদার ব্যবসা বিস্তারে সহায়তা করেছিলেন। কুণাল ঘোষ গ্রেফতার হওয়ার পর বারবার মদনবাবুর দিকে আঙুল তুলেছেন। সুদীপ্ত সেনও বলেছেন যে, তাঁকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছিলেন মদন মিত্র। এর সত্যতা বিচার করে দেখতে এ বার তাঁকে ডাকছে সিবিআই।
এর আগে ২১ নভেম্বর তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তার দু'দিন আগে পিঠে টিউমার নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেই সময় তাই সিবিআইয়ের জেরা এড়ান। এ বার কোনওভাবেই আর নরম হতে রাজি নন গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications