চাকরি চুরি কাণ্ডে ফের তৎপর সিবিআই, ফের তাপস মণ্ডলকে নথি সব সিজিও-তে হাজিরার নির্দেশ

চাকরি চুরি কাণ্ডে ফের তৎপর সিবিআই, ফের তাপস মণ্ডলকে নথি সব সিজিও-তে হাজিরার নির্দেশ

এসএসসি দুর্নীতি কাণ্ডে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব করল সিবিআই। আগামীকাল তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তাপস মণ্ডলকে নথি সহ হাজিরা দিতে বলেছে তদন্তকারীরা। তাপস মণ্ডলের একাধিক অ্যাকাউন্ট রয়েছে ইডির স্ক্যানারে। এর আগেও তাঁকে তলব করা হয়েছিল। তাঁকে জেরা করে একাধিক তথ্য হাতে পেয়েছে সিবিআই।

তাপস মণ্ডলকে তলব

তাপস মণ্ডলকে তলব

ফের মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল সিবিআই। আগামীকাল নথি সহ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছে। তাঁকে জেরা করে মানিক ভট্টাচার্যের আর্থিক দুর্নীতির একাধিক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে সিবিআই। মানিক ভট্টাচার্যের একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট আর্থিক লেনদেন নিয়ে তথ্য রয়েছে তাপস মণ্ডলের কাছে। এমনই দাবি করেছেন তদন্তকারীরা।

তাপসের একাধিক কলেজের হদিশ

তাপসের একাধিক কলেজের হদিশ

চাকরি চুরির ঘটনার তদন্তে পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য জড়িয়ে রয়েছে। মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের একাধিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে চাকরি দেওয়ার মান করে বিপুল অঙ্কের টাকা দেওয়া হত। সেই টাকা তাপস মণ্ডলের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে যেত। তারপরেই সেই টাকা মানিক ভট্টাচার্যের অ্যাকাউন্টে যেত বলে তদন্তকারীরা তাপস মণ্ডলকে জেরায় জানতে পেরেছে।

মনিকের ছেলের সংস্থা ইডির নজরে

মনিকের ছেলের সংস্থা ইডির নজরে

জেরায় চূড়ান্ত অসহযোগিতা করেছেন মানিক ভট্টাচার্য। তারপরেই তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করতে শুরু করে ইডি। তাঁদের ২৬টি অ্যাকাউন্ট ইডির স্ক্যানারে রয়েছে। সেখানে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ৫ হাজার টাকা করে মানিকের অফিসে যেত বলে দাবি করেছেন তাপস মণ্ডল। দুপুর পৌনে ১২টা নাগাদ তিনি ইডির দফতরে হাজিরা দেন। তাপস মণ্ডল অভিযোগ করেছেন অফিস থেকে ফাইল ও টাকা নিয়েযেত মানিক ভট্টাচার্যের দফতরে।

চাকরি দুর্নীতি কাণ্ড

চাকরি দুর্নীতি কাণ্ড

শিক্ষকতার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মোটা টাকা আদায় করা হত প্রশিক্ষকদের কাছ থেকে। সেখান থেকেই অযোগ্যদের কাছ থেকে মোটা টাকা নিতেন তাপস মণ্ডল। তার পর সেই টাকার ভাগ যেত মানিক ভট্টাচার্যের কাছে। গত পরশু তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। তাঁর জামিনের বিরোধিতা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আদালতে জমা দিয়েছে তদন্তকারীরা। তাঁরা দাবি করেছেন প্ল্যান করে ক্রাইম করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+