মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে জয় শ্রীরাম স্লোগান! অভিযুক্তদের কোন ধারায় মামলা জানলে চমকে যাবেন

মুখ্যমন্ত্রীর কনভয়ের পাশ থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অপরাধে শুক্রবার সকালে ১০ জনকে গ্রেফতার করা হলেও, বিকেলেই ছেড়ে দেওয়া হয় তাঁদের।

মুখ্যমন্ত্রীর কনভয়ের পাশ থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অপরাধে শুক্রবার সকালে ১০ জনকে গ্রেফতার করা হলেও, বিকেলেই ছেড়ে দেওয়া হয় তাঁদের। সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ নম্বর ধারা দেওয়া হয়েছিল। পুলিশ ধৃতদের বিরুদ্ধে ৩৪১ এবং ৫০৬ নম্বর ধারাও দিয়েছিল বলে সূত্রের খবর। ঘটনার দিন এক পুলিশ কর্মী ঘটনাটি মোবাইলে রেকর্ড করেছিলেন। তা দেখেই অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর কনভয়ে জয় শ্রীরাম স্লোগান! কোন ধারায় মামলা জানতে চমকে যাবেন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। ঘরে ঘরে তল্লাশি শুরু হয়। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। সবাই অবশ্য ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান। সূত্রের খবর অনুযায়ী ধৃতদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল পুলিশ আইনের ৩৪ নম্বর ধারা। এই ধারা দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। পুলিশ সূত্রে খবর অনুযায়ী, সাধারণভাবে খুব সহজ মামলায় এই ধারা দেওয়া হয়। যাত্রীদের যাতায়াতে বাধা দেওয়া, রাস্তায় মাতলামি করা, দায়িত্বজ্ঞানহীন ভাবে চলাচল করা, রাস্তায় ময়লা ফেললে এই ধরনের ধারা দেওয়া হয়ে থাকে।

অন্যদিকে ৩৪১ ও ৫০৬ ধারায় যথাক্রমে ১ মাস ও ৭ বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে। যদিও এসব কিছুই হয়নি গ্রেফতার হওয়া ১০ জনের। মুখ্যমন্ত্রীর হুমকির পরেরও লঘু ধারা দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের অন্দরেও। ধৃতরা জামিন পাওয়ার পরে বিকেলেই বদলি করে দেওয়া হয় জগদ্দলের আইসি চন্দ্রশেখর দাসকে।

যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী কনভয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। নির্দিষ্ট অভিযোগেই তাদের গ্রেফতার করা হয়েছিল।

বৃহস্পতিবার নৈহাটির পথে মুখ্যমন্ত্রী কনভয়কে ঘিরে একাধিকবার জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয়। প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে গিয়ে তেড়ে যান যাঁরা জয় শ্রীরাম স্লোগান গিয়েছিলেন তাদের দিকে। পরে নৈহাটির প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন গুণ্ডামি, মস্তানি সহ্য করা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+