মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের মামলা
মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের মামলা
সাম্প্রতিক উস্কানি মূলক মন্তব্যের বিরোধিতায় এবং বিধায়ক ববি হাকিমের মন্তব্যের প্রেক্ষিতে তাকে গ্রেফতারির দাবিতে মামলা কলকাতা হাইকোর্টে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

মামলা দায়ের করে দমদমের বাসিন্দা সুমন ভট্টাচার্য জানান, সিএবি কোনও আইন নয় বলে মেয়র কীভাবে স্যোশাল সাইটে মন্তব্য করেন। এছাড়াও তিনি মিনি পাকিস্তান বলেও মন্তব্য করেন। এর ভিত্তিতেই মামলা। তিনি বলেছেন ক্যাব কোনও আইন নয়, রাজ্য এটা রুখে দেবে।
ববি হাকিমের মন্তব্য ছিল, বিজেপির টাকাতেই এই বিক্ষোভ চলছে। কিছু মানুষ পরিকল্পনা করে এটা করাচ্ছেন। আর কেউ কেউ সেই হুজুগে মেতে উঠে বিজেপির হাত শক্ত করছেন। জাতীয় নাগরিকপঞ্জী এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের রাজনৈতিকভাবে প্রতিবাদ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর কথায় এ শুধু হিন্দু বা মুসলিমের নয় গোটা দেশের মানুষের সমস্যা। তাই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি জানান, অশান্তি ছড়িয়ে আদতে বিজেপিকে সমর্থন করা হচ্ছে। তাই রাজ্যে অশান্তি আঁচ পেয়ে অমিত শাহ হাসছেন।












Click it and Unblock the Notifications