হাইকোর্টের শূন্যপদে নিয়োগে বৃহন্নলাদের আবেদনের সুযোগ দেওয়া নিয়ে মামলা হাইকোর্টে

হাইকোর্টের শূন্যপদে নিয়োগে বৃহন্নলাদের আবেদনের সুযোগ দেওয়া নিয়ে মামলা হাইকোর্টে

আলিয়ার লড়াইয়ে হার মেনে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। হাইকোর্টের নির্দেশে সেখানে ভর্তির ফর্মে মহিলা-পুরুষের পাশাপাশি, ট্রান্সজেন্ডারদের জন্যও রাখা হয় বিশেষ কলাম। এবার কলকাতা হাইকোর্টের শূন্যপদে আবেদনের লড়াইয়ে আরও এক ট্রান্সজেন্ডার।

হাইকোর্টের শূন্যপদে নিয়োগে বৃহন্নলাদের আবেদনের সুযোগ দেওয়া নিয়ে মামলা হাইকোর্টে

কলকাতা হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের শূন্যপদে নিয়োগের জন্য হাইকোর্ট প্রশাসনের জারি করা আবেদনপত্রে ট্রানজেন্ডার বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোন সুযোগ না থাকায় জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। চলতি সপ্তাহেই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণের ডিভিশন বেঞ্চে।

এদিন মামলাকারীর আইনজীবী ইন্দ্রজিৎ দে জানান, সমানাধিকারের লড়াই। লড়াই অস্তিত্ব পৃথক প্রমাণের। সমাজের বেঁধে দেওয়া ছেলে বা মেয়ে পরিচয়ে নয়, রূপান্তকামী হিসাবেই সুযোগের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জনৈক ট্রানজেন্ডার অঙ্কন বিশ্বাস।

আদালতের কাছে তার আবেদন, গত ১৮ সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের শূন্য পদে নিয়োগের জন্য অনলাইনে যে ফর্ম ছাড়া হয়েছে। সেখানে পুরুষ এবং মহিলা পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন করার সুযোগ থাকলেও ট্রানজেন্ডার বা তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের জন্য আবেদনের কোন সুযোগ নেই। তাই আপাতত পরীক্ষা স্থগিত রেখে, সবাইকে সুযোগ দিয়ে ওই ফর্মের বদল করার নির্দেশ দিক আদালত।

রূপান্তরকামীদের ওবিসি ক্যাটেগরি ভুক্ত করে সংরক্ষণ দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু এখনো পর্যন্ত এরাজ্যে তা চালু হয়নি। আগামী দিন যাতে শীর্ষ আদালতের নির্দেশ মান্য করে রূপান্তরকামীদের জন্য পৃথক সংরক্ষণের ব্যবস্থা করা হয়। যাতে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা একটু হলেও সহজ হয় বলে জানান রূপান্তরকামী অঙ্কন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+