ব্রাত্য বসু-মহুয়া মৈত্র'র পোস্ট'কে হাতিয়ার! টেট দুর্নীতি মামলা'য় নজর সবপক্ষের

দুর্নীতিতে জড়িত শিক্ষামন্ত্রীও, ব্রাত্য বসুর বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে

টেট নিয়োগ সংক্রাম্ত দুর্নীতি মামলায় এবার নাম জড়াল ব্রাত্য বসুর। বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ মামলা দায়ের করেছেন। যেখানে ২০১৪ সালে টেটের ভিত্তিতে যে নিয়োগ হয়েছে তা সম্পূর্ণ দুর্নীতি'তে ভরা বলে দাবি করেছেন মামলাকারী। খুব শিঘ্রই এই মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে।

টেট দুর্নীতি মামলায় নজর সবপক্ষের

বিজেপি রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ অভিযোগ করেছেন ২০১৪ সালে টেটের ভিত্তিতে যে নিয়োগ হয়েছে তা সম্পূর্ণ দুর্নীতিতে ভরা বলে জানানো হয়েছে। আর এই মামলায় ব্রাত্য বসু'র একটি বক্তব্যকে হাতিয়ার করেছেন মামলাকারী।

ব্রাত্য বসু নাকি একটা সময়ে বলেছিলেন তৃণমূল কর্মীরাই কেবল চাকরি পাবেন। আর সেই বক্তব্যকেই হাতিয়া করা হয়েছে ওই মামলাতে। মামলাকারী এমনকি মহুয়া মৈত্রের একটি পোস্টের উল্লেখও করেছেন। যেখানে তিনি বলেছিলেন, যদি টেটে চাকরি দেওয়ার নাম করে কেউ টাকা নেয় তাহলে যেন তাঁকে জানানো হয়।

এর আগে ২০১৪ সালে টেটে নিয়োগ নিয়ে মামলা হয়েছিল। ভুল প্রশ্নপত্র থাকায় সেই প্রশ্নের নম্বর সকলকে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এদিকে আবার একের পর একটেটের নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ গিয়েছে আদালত। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বন্দ্বেও জড়িয়েছিলেন একাধিক বিচারপতি।

বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্যান্য বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নালিশও জানিয়েছিলেন। এসএসসির
প্রাক্তন চেয়ারম্যানকে সিবিআই জেরা পর্যন্ত করেেছ। তাঁর সম্পত্তির খতিয়ানও জানতে চেয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+