প্রাইভেট স্কুলে লকডাউনে ফি বৃদ্ধির নিয়ে মামলা হাইকোর্টে
প্রাইভেট স্কুলে লকডাউনে ফি বৃদ্ধির নিয়ে মামলা হাইকোর্টে
প্রাইভেট স্কুলগুলো লকডাউনে বন্ধ থাকা সত্ত্বেও অত্যাধিক ফিস ধার্য করছে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে, এই অভিযোগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন রিসভ চৌরারিয়া। বৃহস্পতিবার মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণান ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চে। ভিডিও কনফারেন্সে মাধ্যমে শুনানি হয়।

এদিনের শুনানিতে রাজ্যের আইনজীবীর আদালতে জানান, রাজ্যের প্রাইভেট স্কুল গুলির সঙ্গে ফিস কমানো নিয়ে সরকার আলোচনা করছে। এই অবস্থায় মামলা পিছিয়ে না দিলে আলোচনা ফলপ্রসু করার ব্যাপারে রাজ্য যে চেষ্টা চালাচ্ছে তা ফলপ্রসূ হবে না। রাজ্যের এই আবেদনে সাড়া দিয়ে স্কুল ফিস বৃদ্ধির মামলা চার সপ্তাহের জন্য পিছিয়ে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
তবে, এদিন কলকাতার দুইটি বেসরকারী স্কুলের আইনজীবীরা দাবি করেন এই মামলার জনস্বার্থ মামলা নয়। তারা এই বিষয়ে ডিভিশন বেঞ্চে আইনি লড়াই লড়তে চান। ডিভিশন সেই আবেদন মঞ্জুর করেছে।












Click it and Unblock the Notifications