প্রখ্যাত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ীর জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
বাংলায় পের শোকের ছায়া। চলে গেলেন প্রখ্যাত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ি। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার আর জি কর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার স্বনামধন্য এই শিল্পী।
বাংলায় পের শোকের ছায়া। চলে গেলেন প্রখ্যাত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ি। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার আর জি কর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার স্বনামধন্য এই শিল্পী। বৃহস্পতিবার দুরুর ১ টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয় হয়েছিল ৮৬ বছর।

চণ্ডী লাহিড়ীর মৃত্যুতে স্বাভাবতই শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবার সমেত গুণমুদ্ধদের মধ্যে। যাবতীয় কর্মকাণ্ডকে পেছনে ফেলে রেখে গেলেন স্ত্রী তপতী লাহিড়ী এবং একমাত্র সন্তান তৃণাকে। রাজনৈতিক ঘটনা থেকে সামাজিক অবস্থা সমস্ত ক্ষেত্রেই সাবলীল ভাবে চলেছে এই স্বনামধন্য কার্টুনিস্টের কলম। ব্যঙ্গ চিত্রকে এক নতুন অধ্যায়ের সম্মুখীন করেন তিনি।
চণ্ডী লাহিড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতচা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক হিসাবে বাংলার প্রথম সারির এক সংবাদপত্রে আঁকতেন তিনি। পরবর্তীকালে বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর আঁকা কার্টুন বাঙালির রাজনোতিক , সামাজিক রসবোধকে উস্কিয়ে দিয়েছে। ১৯৫২ সালে তাঁর কর্মজীবন শুরু হলেও, ১৯৬১ সালে শুরু হয় তাঁর কার্টুনিস্ট জীবন।












Click it and Unblock the Notifications