কলকাতা পুরনিগমের কাজ চালিয়ে যেতে পারবে কেয়ারটেকার বোর্ড, নির্দেশ হাইকোর্টের
কলকাতা পুরনিগমের কাজ চালিয়ে যেতে পারবে কেয়ারটেকার বোর্ড, নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরনিগমের কাজ চালিয়ে যেতে পারবে পুর নিগমের কেয়ারটেকার বোর্ডই। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

গত কুড়ি জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায় ডিভিশন বেঞ্চ আগামী ১০ আগস্ট পর্যন্ত কেয়ারটেকার বোর্ডের মেয়াদ বাড়িয়ে ছিল। এবং মামলার বিস্তারিত শুনানির জন্য দিন ধার্য করেছিল ২৮ জুলাই। সেইমতো ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে এই অবস্থায় শুক্রবার ডিভিশন বেঞ্চে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় হাইকোর্ট। আগামী ১২ আগস্ট মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতার অরবিন্দু সরণির বাসিন্দা শরৎ কুমার সিং। কলকাতা পৌর নিগমে রাজ্যের গঠিত প্রশাসক বোর্ডকে 'কেয়ারটেকার বোর্ড' হিসেবে চিহ্নিত করে তাদের এক মাসের জন্য কাজ করার সুযোগ দিয়েছিলেন বিচারপতি সুব্রত তালুকদার। পরে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা এলে বোর্ডের মেয়াদ বাড়িয়ে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।












Click it and Unblock the Notifications