'সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সন্ত্রাসের রাজনীতি করা যায় না', ফের বিজেপির সমালোচনায় মুখর চন্দ্র বসু

পশ্চিমবঙ্গের বিজেপির ভাইস প্রেসিডেন্ট তথা নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্র বসু ফের একবার সরব হলেন নিজের দলের সমালোচনায়। এর আগেও পার্টি লাইনের বাইরে গিয়ে তিনি সমালোচনার সুর ধরে ছিলেন। এবার ফের একবার তাঁর কণ্ঠে শোনা গেল সেই সমালোচনা।

 সিএএ নিয়ে পার্টিকে তোপ চন্দ্র বসুর

সিএএ নিয়ে পার্টিকে তোপ চন্দ্র বসুর

ফের একবার নাগরিকত্ব ইস্যু নিয়ে মুখ খুলে নিজের পার্টিরই চরম সমালোচনার সুর শোনা গেল চন্দ্র বসুর কণ্ঠে। তিনি বলেন, কোন মতেই কোনও আইন কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না। আর এই প্রসঙ্গ ওঠে, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে। যা বিজেপি সরকারের প্রস্তাবে পাশ হয়েছে সংসদে।

'আমাদের কাজ মানুষকে বোঝানো'...

এদিন চন্দ্র কুমার বসু বলেন,'আমাদের কাজ হল মানুষকে বোঝানো যে আমরা সঠিক আর ওঁরা ভুল। অশালীন হওয়া যাবে না। শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলেই আমরা সন্ত্রাসের রাজনীতি করতে পারব না। আমাদের মানুষের কাছে যেতে হবে সিএএর সুবিধা বুঝিয়ে দিতে।'

রাজ্যসরকার ও সিএএ নিয়ে বক্তব্য চন্দ্র বসুর

এদিন, সিএএ নিয়ে রাজ্য সরকারদের অবস্থান প্রসঙ্গে চন্দ্র বসু জানিয়েছেন, ' একটা বিল একবার পাশ হয়ে গেলে সেটা মানতে বাধ্য থাকবে রাজ্য সরকার। সেটাই আইনত সঠিক। তবে গণতান্ত্রিক দেশে কিছুতেই কারোর উপর আইন চাপিয়ে দেওয়া যায় না। '

 'ধর্মকে উল্লেখ করা যাবে না'

'ধর্মকে উল্লেখ করা যাবে না'

চন্দ্র বসুর দাবি, 'আমাদের এটা বোঝাতে হবে যে এই আইন অত্যাচারিতদের জন্য তৈরি হয়েছে। আমাদের ধর্মের উল্লেখ করা যাবে না। আমাদের বলার ধরণ আলাদা করতে হবে'। উল্লেখ্য, গতকালই এক বিতর্কিত মন্তব্যে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বলেন,' যদি প্রয়োজন হয় , তাহলে ৫০ লাখ মুসলিম অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিতে হয়, তাহলে তাড়ানো হবে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+