রবিবারের সকালে প্রচার, মানুষকে পাশে চাইছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম, সৃজন ভট্টাচার্য

ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। আগামী ১৯ এপ্রিল লোকসভা ভোট শুরু হচ্ছে। প্রথম দফায় এই রাজ্যে উত্তরবঙ্গে ভোট হবে। কলকাতায় শেষ দিকে ভোট। তবে প্রচার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রবিবারের সকালে প্রচার নেমে পড়ল ডান বাম রাজনৈতিক দল।

কলকাতার ভোট একদম শেষ দফায়। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর তিন লোকসভা কেন্দ্রেই ১ জুন ভোট। যথেষ্ট দেরি রয়েছে তিন কেন্দ্রে ভোট গ্রহণের। তবে প্রচার এখন থেকেই জোরকদমে শুরু হয়েছে। বিজেপি এইসব কেন্দ্রে এখনও প্রার্থী দেয়নি। তাদের প্রার্থী কে হবে? তাই নিয়ে চর্চা চলছে।

Lok Sabha polls

তবে তৃণমূল এবং সিপিএম প্রার্থী তালিকা প্রকাশ করেছে এইসব কেন্দ্রের। উত্তর কলকাতায় তৃণমূলের এবারও প্রার্থী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতায় মালা রায় ও যাদবপুর কেন্দ্রে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ প্রার্থী হয়েছেন। সিপিএম এই দুই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। দক্ষিণ কলকাতায় সিপিএমের প্রার্থী সায়রা শাহ হামিল। যাদবপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

দক্ষিণ কলকাতায় প্রচারে নেমে পড়েছেন সায়রা শাহ হালিম। শনিবারও তিনি প্রচারে বেরিয়েছিলেন। রবিবারের সকালেও তিনি প্রচার করেন। অনাবশ্যকতা নেই। পায়ে হেঁটে মানুষের সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলছেন বাম প্রার্থী। রবিবার গোলপার্ক এলাকায় গুটিকয়েক কর্মী সমর্থককে নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি।

সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে যাচ্ছেন। তাদের সমর্থন চাইছেন। সাধারণ মানুষের একাধিক সমস্যার কথা শুনছেন বাম প্রার্থী। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গবদ্ধ করতে হবে। সাধারণ মানুষের রুটিরুজির কথা বলতে হবে। মানুষের জীবনযাত্রার উন্নতি করতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই ভোট প্রচারে নেমেছেন তিনি। সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে হবে। বিজেপি ও তৃণমূলকে এবার পরাজিত করতে হবে। এই লক্ষ্যেই তিনি এগোচ্ছেন।

যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্য নেমে পড়েছেন প্রচারে। বামেদের তরুণ তুর্কি সে কথা বলাই যায়। সৃজন প্রার্থী হিসেবে যথেষ্ট ভালো। সে কথা তৃণমূল কংগ্রেসও স্বীকার করছে। তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ সৃজনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ভালো প্রার্থী হিসেবে। সাধারণ মানুষ কী সিদ্ধান্ত নেন। তার উপর নজর রাখা হবে। এ কথা বলছে তৃণমূল।

সৃজন উৎসাহী কর্মী সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়েছেন সকালে নির্বাচনী কেন্দ্রে। তিনি বাড়ি বাড়ি প্রচার শুরু করছেন প্রথম দফায়। এরপর আরও প্রচারের সময় বাড়বে। কর্ম সংস্থান ও ধর্মনিরপেক্ষতা প্রচারের অন্যতম হাতিয়ার। সাধারণ মানুষের হাতে কাজ চাই। জীবনযাত্রার উন্নতি প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই দরকার। সে কথাই প্রচার করছেন সৃজন ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+