আজ রাত ১০ টার পরও প্রচার করতে পারবে তৃণমূল-বিজেপি সহ সবাই !
নজিরবিহীন নির্দেশে গতকালই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, রবিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের জন্য কেবলমাত্র বৃহস্পতিবার রাত ১০ পর্যন্তই প্রচার করা যাবে।
নজিরবিহীন নির্দেশে গতকালই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, রবিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের জন্য কেবলমাত্র বৃহস্পতিবার রাত ১০ পর্যন্তই প্রচার করা যাবে। যে নির্দেশ ঘিরে তোলপাড় হয়ে যায় গোটা বাংলা।

তবে , আজ ১০টার পর রাজ্য়ের উপনির্বাচনগুলির জন্য প্রচার চালাতে পারবে সমস্তক'টি রাজনৈতিক দল। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। ফলে এদিন, রাত দশটা পর্যন্ত সপ্তম দফার প্রচার শেষ হলেও উপ নির্বাচন এর জায়গায় প্রচার করা যাবে। জানালো নির্বাচন কমিশন। ইসলামপুর, দার্জিলিং, ভাটপাড়া, হবিবপুর উপ নির্বাচন হবে ১৯ শে মে। নওদা এবং কান্দিতে ভোট হবে ২০ শে মে।
আর এই সমস্ত এলাকার উপনির্বাতন ঘিরে এদিনও প্রচার চালতে পারবে বাংলার সমস্তক'টি রাজনৈতিক দল। তবে লোকসভা নির্বাচন ঘিরে রাজ্যে রাজনীতিক পারদ যতটা তুঙ্গে তার কাছে কার্যত ম্রিয়মান উপনির্বাচনের রাজনৈতিক পারদ।












Click it and Unblock the Notifications