দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, বিপাকে কতগুলি ক্লাব?

দুর্গাপুজোর অনুদান এবার সব ক্লাব পাবে না। আজ শুনানির শেষে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যারা হিসেব দেয়নি সেই ক্লাবগুলিকে এবার দেওয়া যাবে না অনুদান। নির্দেশ বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের।

সোমবার এই মামলার শুনানি চলাকালীনই বিচারপতিরা রাজ্য সরকারের সামনে হলফানামা দাখিলের জন্য ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন। জানাতে বলা হয়েছিল, আদালতের আগের নির্দেশ মেনে কতগুলি ক্লাব গত বছর পুজোর অনুদানের হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেছিল। যারা হিসেব দেয়নি তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তাও জানাতে বলা হয়েছিল।

রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছে, ৪১ হাজার ৭৯৫টি ক্লাবের মধ্যে তিনটি ক্লাব হিসেব দেয়নি। তা শুনে বিচারপতি সুজয় পাল বলেন, সংখ্যাটা এতটাই কম যে মাইক্রোস্কোপ লাগবে। মামলাকারীর আইনজীবীদের পাল্টা দাবি ছিল, হাইকোর্টের নির্দেশের পর এই হিসেব আনানো হয়েছে। দুই দিন আগে তা আনানো হয়েছে। কোনওভাবেই তা সময়ের মধ্যে আসেনি। যদি খতিয়ে দেখা হয় তাহলে অন্তত ১০ হাজার ক্লাব এই অনুদান পাওয়ার যোগ্য নয় ইউসি জমা না দেওয়ার কারণে।

শেষ অবধি আদালত জানিয়ে দিয়েছে, যারা হিসেব দেয়নি তারা এ বছরের পুজোর অনুদান পাবে না। জানা যাচ্ছে, এই তিনটি ক্লাবই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। আদালত আরও জানিয়েছে, পুজোর ছুটির এক মাসের মধ্যে অনুদানের খরচের হিসেব নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে।

উল্লেখ্য, এবারের দুর্গাপুজোর অনুদান এক লাফে ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুতের বিলে ছাড় মিলবে ৮০ শতাংশ। দমকল-সহ অন্যান্য সরকারি পরিষেবার ফি পুরোপুরি মকুব করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+