কালকের পর আজও ফের বিক্রম মামলার শুনানি হাইকোর্টে
আজ ফের অভিনেতা বিক্রমের জামিন মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। মডেল সনিকা সিং চৌহানের মৃত্যুতে অভিযুক্ত বিক্রম চট্টোপাধ্যায়ের আগাম জামিন মামলার শুনানি শুরু হয় মঙ্গলবার
আজ ফের অভিনেতা বিক্রমের জামিন মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।
মডেল সনিকা সিং চৌহানের মৃত্যুতে অভিযুক্ত বিক্রম চট্টোপাধ্যায়ের আগাম জামিন মামলার শুনানি শুরু হয় মঙ্গলবার। সেই শুনানি আজও হওয়ার কথা।[আরও পড়ুন:মিথ্যার ফাঁসেই পুলিশের জালে বিক্রম, এক নজরে সনিকা মৃত্যুকাণ্ড]

হাইকোর্টের শুনানিতে, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের তরফে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ করা হয়েছে। তাঁর আইনজীবীদের যুক্তি, ৩০ মে জামিন অযোগ্য ধারা দেওয়ার পর ৫ জুন তিনি আগাম জামিনের আবেদন করেন। ৬ জুলাই মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করেন বিক্রমের আইনজীবীরা।[আরও পড়ুন:বৃহস্পতিবার মাঝরাতে বিক্রমের গ্রেফতারির পর ঠিক যা যা হয়েছে]

হাইকোর্ট শুনানির জন্য ১৩ জুলাই দিন ধার্য করে। ওই দিনেই সরকারি আইনজীবীরও মত নেওয়া হয়েছিল। অথচ সেইদিন রাতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। ঘটনার এতদিন পরেই পুলিশের হঠাৎ করে সক্রিয় হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্রমের আইনজীবীরা। সরকারের তরফে যুক্তি, আগাম জামিনের আবেদন করলে, পুলিশ গ্রেফতার করতে পারবে না, এমন কোনও আইন নেই। আগাম জামিনের মামলা করার অর্থ অভিযুক্ত গ্রেফতারির আশঙ্কা করছেন।[আরও পড়ুন:কোন তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিনেতাকে বিক্রম গ্রেফতার করল পুলিশ]












Click it and Unblock the Notifications