করোনা ভাইরাস লকডাউনের কারণে আগামী শুক্রবার থেকে বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট

করোনা ভাইরাস লকডাউনের কারণে আগামী শুক্রবার থেকে বন্ধ থাকলে কলকাতা হাইকোর্ট

নতুন করে লকডাউন পর্বে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের প্রশাসনের তরফ একটি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে আদালতের যাবতীয় কাজকর্ম। এই সময়ে হাইকোর্টের তিনটি ভবনেই জীবাণুমুক্তের কাজ চলবে বলেও জানানো হয়েছে হাইকোর্ট প্রশাসনের তরফে। ফলে আগামী চার দিন সমস্ত রকমের কাজ বন্ধ থাকবে।

করোনা ভাইরাস লকডাউনের কারণে আগামী শুক্রবার থেকে বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণানের নির্দেশে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, রাজ্যে নতুন করে জারি হওয়া লকডাউনে ১০ জুলাই শুক্রবার থেকে ১৩ ই জুলাই সোমবার পর্যন্ত বন্ধ থাকবে আদালতের কাজকর্ম। এই সময় হাইকোর্টের তিনটি ভবন জীবানুমুক্ত কর্মসূচি চলবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে ফের নতুন করে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার থেকে ওই জোনগুলিতে আগামী সাতদিন বিশেষ নজরদারি চলবে। সাত দিন পর পরিস্থিতি বুঝে সরকার সিদ্ধান্ত নেবে। আক্রান্তের সংখ্যা না বাড়লে নজরদারি কমিয়ে দেওয়া হবে। তবে সরকার ঘোষিত এই লকডাউনের সময়ই হাইকোর্টে স্যানিটাইজেশন সেরে ফেলা সহজ হবে বলে মনে করছে প্রশাসন থেকে শুরু করে আইন বিশেষজ্ঞরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+