Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আসছেন অমিত শাহ, 'আদালতে থাপ্পড় খেল রাজ্য সরকার', প্রতিক্রিয়া দিলীপের

রথযাত্রায় অনুমতি পেয়েই প্রাথমিক প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

'আদালতে থাপ্পড় খেয়ে শর্ত মেনেছে রাজ্য সরকার।' রথযাত্রায় অনুমতি পেয়েই প্রাথমিক প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সবদিক থেকেই রথযাত্রাকে আটকানোর চেষ্টা হয়েছিল। তবে এদিন আদালতের রায় তার বিপক্ষে মত দিয়েছে।

আসছেন অমিত শাহ, আদালতে থাপ্পড় খেল রাজ্য সরকার, প্রতিক্রিয়া দিলীপের

দিলীপের যুক্তি, রাজ্য সরকার বারবার অগণতান্ত্রিক পদ্ধতিতে এই রথযাত্রাকে আটকানোর চেষ্টা করে এসেছে। আদালত বলেছে, গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে বিষয়টিকে মেটাতে। তবে রাজ্য সরকার কোনওভাবেই কোনও কথা শোনেনি। সেজন্য বাধ্য হয়েই বিজেপিকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। এবং শেষ অবধি হাইকোর্টের রায়ে রাজ্য সরকার থাপ্পড় খেল বলেই দিলীপ মনে করছেন।

এখন বিজেপির মূল চিন্তা কীভাবে রথযাত্রার আয়োজন সম্পূর্ণ করবে। কোথায় কীভাবে রথযাত্রা হবে, কোথায় কত কর্মী থাকবে তা নিয়ে এবার পূর্ণাঙ্গ প্রস্তুতি সেরে ফেলা হবে। বিজেপি সভাপতি অমিত শাহও রথযাত্রার কর্মসূচি উপলক্ষ্যে বাংলায় আসবেন। তবে দিন এখনও ঠিক হয়নি। সভাপতির সঙ্গে কথা বলেই কর্মসূচি সাজানো হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, শর্ত সাপেক্ষে বিজেপির রথযাত্রার অনুমতি দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ। ১৫ ডিসেম্বর লালবাজারে বিজেপির সঙ্গে বৈঠকের পর রাজ্য প্রশাসনের জারি করা নির্দেশ এদিন বাতিল করে দিয়েছে আাদালত। রথযাত্রায় আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্যকে নিতে হবে। এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশের ১২ ঘণ্টা আগে প্রশাসনকে জানাতে হবে বলেও আদালত থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+