করোনা মোকাবিলায় রাজ্যের শিশু সুরক্ষা হোমগুলি নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
করোনা মোকাবিলায় রাজ্যের শিশু সুরক্ষা হোমগুলি নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
অনলাইন মামলার শুনানিতে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আগামী 30 এপ্রিলের মধ্যে এই রিপোর্ট তলব করেন হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

রাজ্যের শিশু সুরক্ষা হোমগুলিতে শিশুরা কতটা সুরক্ষিত রয়েছে, তা জানতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল কলকাতা হাইকোর্ট। অনলাইনে ওই মামলার শুনানিতে এদিন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়া হয়।
আদালত সূত্রে খবর, জমা দেওয়া এই রিপোর্টে বেশ কিছু তথ্য উল্লেখ নেই। যা খুবই গুরত্বপূর্ণ।
অন্যদিকে, শিলিগুড়ির একটি হোমে তাদের বরাদ্দ অর্থ তারা পায়নি। এ নিয়ে রাজ্যের কাছে জানতে চায় হাইকোর্ট। রাজ্যের তরফে এডভোকেট জেনারেল জানিয়েছে, যত দ্রুত সম্ভব তাদেরকে ফান্ডের ব্যবস্থা করা হবে।
পাশাপাশি, রাজ্যের ৭০টি শিশু সুরক্ষা হোমের সুপারদের হোমেই এই থাকার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সুপারদের রাতে থাকার জন্য হোম গুলিতে পর্যাপ্ত পরিকাঠামো ব্যবস্থা নেই। এর পরিপ্রেক্ষিতে পিডব্লিউডি দফতরের কাছেও রিপোর্ট তলব করেছে আদালত।












Click it and Unblock the Notifications