অনাস্থা প্রস্তাবের আগে নিয়ম মেনে বৈঠক ডাকা হয়েছিল কি, প্রশ্ন আদালতের
বিধাননগর পুরসভায় ডাকা আসন অনাস্থা প্রস্তাবের আগে নিয়ম মেনে বৈঠক ডাকা হয়েছিল কি? মঙ্গলবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।
বিধাননগর পুরসভায় ডাকা আসন অনাস্থা প্রস্তাবের আগে নিয়ম মেনে বৈঠক ডাকা হয়েছিল কি? মঙ্গলবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এর উত্তর পেতে পুরসভার চেয়ার্পেরসনকে মেয়র সব্যসাচী দত্তর দায়ের করা মামলায় যুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

এদিন চেয়ারর্পাসনের আইনজীবী সেই নির্দেশ মেনে আদালতে হাজির হয়েছিলেন। তিনি জানান, নিয়ম মেনে বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক ডাকা হয়। তার তথ্য রয়েছে। আদালত এদিন সেই তথ্য হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছে।
বুধবার সেই হলফনামা পেশ হলে ফের শুনানি হবে। এদিকে পুরসভার 30 জন কাউন্সিলর আদালতে হাজির হয়ে বক্তব্য রাখার অনুমতি চেয়েছে। তাদের দাবি, যেহেতু তাদের চিঠির উপর ভিত্তি করে এই অনাস্থা ডাকা হয়েছে, তাই তাদের বক্তব্য না শুনে কোনও নির্দেশ দেওয়া হলে তা তাদের স্বার্থ বিঘ্নিত করবে।
বিচারপতি জানিয়েছেন, তাঁরা নিয়ম মেনে আবেদন করলে তাঁদের বক্তব্য শোনা হবে। যদিও সাব্যাসাচীর আইনজীবী অভিযোগ করেন, অনাস্থা কোনও প্রশাসনিক কাজ নয়, এটা নির্বাচিত প্রতিনিধিদের অভ্যন্তরীণ বিষয়। তাই অনাস্থার নোটিশ কমিশনার দিতে পারেন না। চেয়ারপার্সনকে তা দিতে হবে যা এক্ষেত্রে হয়নি। এই বক্তব্যের বিরোধিতা করেছে রাজ্য। রাজ্যের দাবি কমিশনার নিয়ম মেনেই কাজ করেছেন।












Click it and Unblock the Notifications