তোলাবাজি মামলায় নার্কো টেস্ট হবে ম্যাথু স্যামুয়েলের, নির্দেশ আদালতের

নার্কো টেস্টে হবে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের। তবে নার্কো টেস্ট নারদ মামলায় নয়, মুচিপাড়া থানায় হওয়া তোলাবাজি মামলায় নার্কো টেস্টের ব্যাপারে তিনি সম্মত বলে আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবী।

নার্কো টেস্টে হবে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের। তবে নার্কো টেস্ট নারদ মামলায় নয়, মুচিপাড়া থানায় হওয়া তোলাবাজি মামলায় নার্কো টেস্টের ব্যাপারে তিনি সম্মত বলে আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আদালত কলকাতা পুলিশকে নার্কো টেস্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

তোলাবাজি মামলায় নার্কো টেস্ট হবে ম্যাথুর, নির্দেশ আদালতের

২০১৬ সালে বিধানসভা ভোটের আগে বিজেপি অফিস থেকে প্রকাশিত হয় নারদের টেপ। এর কিছু সময় পরে বিহারের এক প্রাক্তন সাংসদের থেকে তোলা চাওয়ার অভিযোগে ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কিন্তু এই মামলা তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ম্যাথু স্যামুয়েল। তাঁর অভিযোগ ছিল, বারবার তাঁকে কলকাতায় ডাকা হচ্ছে জিজ্ঞাসাবাদের নামে। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় নারদ কাণ্ড নিয়েই প্রশ্ন করা হচ্ছে কিংবা সেই সংক্রান্ত কাগজপত্র চাওয়া হচ্ছে। কলকাতা পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন তিনি। এপ্রসঙ্গে তিনি এর আগেও নার্কো টেস্টের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছিলেন।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলাটি উঠলে তাঁর আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান, তাঁর মক্কেল নার্কো টেস্টে সম্মত আছেন। সেই সময় বিচারপতি কলকাতা পুলিশকে নার্কো টেস্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+