Indian Railway-Calcutta High Court: মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় উঠছেন! আগে পড়ুন হাইকোর্টের বড় নির্দেশটি

Indian Railway-Calcutta High Court: মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন বা কামরায় উঠে পড়ছেন পুরুষরা! আর এই ব্যাপারে ভারতীয় রেলকে (Indian Railway) সতর্ক করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । মেল বা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় নিয়ম ভেঙে ভ্রমণ করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে।

রেলকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, এই ঘটনা আটকাতে প্রতি স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী আরও বাড়াতে হবে বলেও নির্দেশিকায় জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Indian Railway-Calcutta High Court

যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Indian Railway-Calcutta High Court)। অন্যদিকে শুনানিতে মামলাকারীর আইনজীবী তমাল সিংহ রায় জানান, তাঁর মক্কেল পিয়েতা ভট্টাচার্য পেশায় একজন আইনজীবী। তিনি প্রত্যেকদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন। তাঁর অভিযোগ, মহিলা স্পেশাল ট্রেনে মহিলা ছাড়াও বহু পুরুষ যাতায়াত করেন, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে মহিলা যাত্রীদের।

মামলাকারীর আরও দাবি, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন পুরুষ যাত্রীরা। এই অভিযোগ জানিয়ে তিনি একাধিকবার রেলকে চিঠি দিয়েছেন। কিন্তু কোনও সাড়া পাননি। আবেদনে উল্লেখ করা হয়েছে, মেল ও এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় সংরক্ষিত টিকিট ছাড়া অবাঞ্ছিত নিত্যযাত্রীদের দাপটে সংরক্ষিত টিকিট নেওয়া যাত্রীদের যাতায়াতের অসুবিধা হয়।

এইভাবে যাত্রা করা ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৬২ ধারার পরিপন্থী বলেও উল্লেখ করেছেন মামলাকারী। অন্যদিকে মামলায় ভারতীয় রেলের আইনজীবী দাবি করেন, টিকিট না কেটে যাতায়াত করার জন্য শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ৩৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও মাতৃভূমি লোকালে মহিলা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে বলেও জানিয়েছে রেল। প্রধান বিচারপতির নির্দেশ, এই সব ঘটনা আটকাতে রেলকে আরও সচেষ্ট হতে হবে। বলে রাখা প্রয়োজন, ভারতীয় রেল ট্রেনগুলিতে নিরাপত্তা বাড়ীয়েছে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে রেল পুলিশ আরও বাড়ানো হয়েছে বলে খবর।

অন্যদিকে মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন বা লোকাল ট্রেনের কামরার নিরাপত্তাতেও জোর দিচ্ছে রেলওয়ে। রেল পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও বসানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+