Calcutta High Court: ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়াম খুলে দিতে হবে, লোকসভা ভোটের মুখে বড় নির্দেশ হাইকোর্টের
আগামী ৬ মাসের মধ্যে হাওড়ার বন্ধ পড়ে থাকা ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়াম খুলে দেওয়ার জন্য নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সংস্কারের কাজ সম্পূর্ণ করে ব্যবহারের জন্য স্টেডিয়াম খুলে দেওয়ার হাওড়া পুরসভাকে নির্দেশ দিয়েছে।
দীর্ঘ পুরানো এই স্টেডিয়াম সংস্কারের জন্য টাকা বরাদ্দ হয়। কিন্তু করোনার সময় থেকে বন্ধ হয়ে যায় এই স্টেডিয়াম। তার পর থেকে আর জনসাধারণের জন্য খোলেনি। বর্তমানে আবর্জনার স্তূপ হয়েছে। তাই স্টেডিয়াম ফেরানোর আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অংকুর শর্মা।

এদিন তাঁর আইনজীবী সন্দীপন দাস জানান, সংস্কারের জন্য টাকা বরাদ্দর পরেও সংস্কার না হয়ে পড়ে আছে। করোনার সময় থেকে পর্যন্ত বন্ধ থাকা স্টেডিয়ামকে এবার জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হোক।
এদিন স্টেডিয়ামের ছবি দেখে প্রধান বিচারপতি বলেন, "ছবিতে দেখা যাচ্ছে যে স্টেডিয়াম চত্বরে আবর্জনা পড়ে রয়েছে। আবর্জনা ফেলার গাড়ি পড়ে আছে সেখানে। এটা বেশিদিন থাকা উচিত নয়।"












Click it and Unblock the Notifications