কনস্টেবল নিয়োগ মামলায় স্যাটের রায় খারিজ, ২৬ মার্চের প্যানেলেই করতে হবে নিয়োগ, নির্দেশ হাইকোর্টের

পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত মামলায় স্যাটের রায় খারিজ করল হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারির প্যানেল বাতিল করা হয়েছে। তার বদলে ২০২১ সালে ২৬ মার্চ করা প্যানেলকেই বৈধ বলে জানিয়েছে আদালত।

প্রধান বিচারপতি জানিয়েছেন, মামলায় এসসি, এসটি সংরক্ষিত প্রার্থী যারা জেনারেলের থেকে বেশি নম্বর পেলে তাকে জেনারেল হিসেবে গ্রহন করতে হবে। এই আইনের বিরোধিতা করে বেশ কিছু সাধারন পরীক্ষার্থী তারা স্যাটের বিরোধিতায় মামলা করেছিলেন।

Calcutta High Court

স্যাটের রায়ে সংরক্ষিত আসনের পরীক্ষার্থীদের সাধারণ তালিকা থেকে সংরক্ষিত তালিকায় পাঠিয়ে দেওয়া হয়।
হাই কোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে আসেন সংরক্ষিত তালিকায় নিচের দিকে থাকা পরীক্ষার্থীরা। তাদের দাবি সাধারণের তালিকা থেকে সংরক্ষিতদের সরিয়ে দেওয়ায় তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সংরক্ষনের আইনকেই মান্যতা দেন। ফলে সংরক্ষিত তালিকায় বেশি নম্বর পাওয়া প্রাত্থীদের জেনারেল বা সাধারণ হিসেবেই গ্রহন করতে হবে। নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা চলছে হাইকোর্টে। আজ ছিল পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত মামলা।

২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ কনস্টেবলের ৮৪১৯ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তার ভিত্তিতে ৪ আগস্ট পরীক্ষা নেওয়া হয়। ২০২০ সালের ১৫ অক্টোবর মেধাতালিকা প্রকাশ করা হয়। ২০২১ সালের ১০ মার্চ নিয়োগে অনিয়মের এই অভিযোগ এনে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলা করা হয়েছিল। মামলায় এসসি, এসটি সংরক্ষিত প্রার্থী যারা জেনারেলের থেকে বেশি নম্বর পেলে তাকে জেনারেল হিসেবে গ্রহন করতে হবে। -- এই আইনের বিরোধিতা করে বেশ কিছু সাধারন পরীক্ষার্থী তারা স্যাটে মামলা করেন।

২০২২ সালের ২৮ জানুয়ারি ওই মামলাটি খতিয়ে দেখার পর স্যটের রায়ে সংরক্ষিত আসনের পরীক্ষার্থীদের সাধারণ তালিকা থেকে সংরক্ষিত তালিকায় পাঠিয়ে দেওয়া হয়। বোর্ডকে ট্রাইবুনাল নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে নতুন করে প্যানেল প্রকাশ করে নিয়োগের সুপারিশ দিতে হবে। ট্রাইবুনাল তাদের রায়ে বলেছিল, আইন মেনে সংরক্ষিত প্রার্থীদের তালিকাও আলাদা করে প্রকাশ করতে হবে। যদিও ত্রুটিপূর্ণ নিয়োগের অভিযোগে সমগ্র নিয়োগপ্রক্রিয়া খারিজের আর্জিতে সাড়া দেয়নি ট্রাইবুনাল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ট্রাইবুনালের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছিলেন সংরক্ষিত তালিকায় নিচের দিকে থাকা সম্পদ মন্ডল-সহ কয়েকশো চাকরিপ্রার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+