রাজ্যে কর্মসংস্থানে আশা! কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
রাজ্যে কর্মসংস্থান নিয়ে আশার ইঙ্গিত মিলল হাইকোর্টে। বন্ধ থাকা উচ্চ প্রাথমিকস্তরে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলে শুক্রবার ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী তাঁর পর্যবেক্ষণে জানান, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্যপদে শুরু করা যেতে পারে নিয়োগ প্রক্রিয়া।
প্রয়োজনে শুরু করা যেতে পারে সুপারিশ পত্র দেওয়ার কাজও বলে জানান বিচারপতি। তাঁর প্রশ্ন , দীর্ঘদিন ধরে কি কিছু সংখ্যক মামলাকারির জন্য প্রায় ১৩ হাজার শূন্যপদে নিয়োগ আটকে রাখা সম্ভব ? ২০১৬ সাল থেকে বন্ধ রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগের কাজ। নিয়োগের জন্য কাউন্সেলিং সম্পন্ন হলেও সুপারিশপত্র দেওয়ার ওপর হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে।

তাই এই মামলায় মামলাকারির সংখ্যা কত তা স্কুল সার্ভিস কমিশনকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। ফের ২৮ শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেেমছেন চাকরি প্রার্থীরা। গত কয়েকদিন ধরে রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। অভিযোগ করেছেন পরীক্ষা দিয়ে পাস করার পরেও তাঁরা চাকরি পাচ্ছেন না। কবে তাঁদের হতে নিয়োগ পত্র দেওয়া হবে এই দাবিকে কালীঘাটে পর্যন্ত মিছিল করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications