আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ বহাল, জরিমানা থেকে ছাড় রাজ্যকে
আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই দুর্নীতির তদন্তে ইডি এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু সেই ঘটনার নির্দেশ কার্যকর না হওয়ায় রাজ্য সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। বৃহস্পতিবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলা ওঠে। তাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া ইডি এবং সিবিআঈই তদন্তের নির্দেশ বহাল রেখেছে আদালত। গত শুক্রবার ১৪ অগাস্ট বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন।

তবে যে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। সেই নির্দেশ খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ রাজ্য সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানা আর দিতে হবে না। তবে দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা। অর্থাৎ কেন্দ্রীয় সংস্থার তদন্ত থেকে রেহাই পাচ্ছে না আলিপুরদুয়ার সমবায় সমিতি।
রাজ্যে একাধিক দুর্নীতির তদন্ত চালিয়ে যাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক দুর্নীতির হদিশ পান তদন্তকারীরা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তও শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই একাধিক পুরসভার কর্মীদের তলব করে জেরা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications