পঞ্চায়েত মামলায় এবার সিসিটিভিতে নজর, বড় সিদ্ধান্ত নিল আদালত
পঞ্চায়েতের বেনিয়ম ধরতে এবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে আদালত। পঞ্চায়েত ভোটে বুথ ও গণনা কেন্দ্রে গোলমাল, ব্যালট ছিনতাই, ব্যালট বক্স লুঠ, মারামারি- এ সব যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করতে সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।
এবার ছুটির দিন, শনিবার তিনি সেই সব ফুটেজ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিচারপতি। তাই সব মামলার সিসিটিভি ফুটেজ, যা রেজিস্ট্রার জেনারেলের অফিসে সংরক্ষিত আছে, সে সব বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাজির করার নির্দেশ জারি হয়েছে।

জানা গেছে, এইসব ফুটেজ দেখার জন্য ব্যাতিক্রমী ভাবে ২ সেপ্টেম্বর, শনিবার দিন ঠিক হয়েছে। সব পক্ষের আইনজীবীদের সঙ্গেই ওই ফুটেজ দেখবেন বিচারপতি। এ বিষয়ে তাঁর মন্তব্য, বেশ কিছু মামলা আছে, যার রায় দিতে হলে ওইসব ফুটেজ দেখা জরুরি। তাই শনিবার বেলা ১১টা থেকে টানা এই মামলাগুলির জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।
২০২৩ সালের পঞ্চায়েত ভোটে ব্যপক কারচুপির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। একাধিক জায়গায় হানাহানি গুলি চালনার ঘটনা ঘটেছে। ৫০ থেকে ৬০ জনের মৃত্যু হয়েছে হানাহানির ঘটনায়। এই নিয়ে বিরোধীরা সরব হয়েছিলেন। তাঁরা দাবি করেছিলেন পঞ্চায়েত ভোট বাতিল করে নতুন করে নির্বাচন করা হোক।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications