'রাজ্য কি কাউকে আড়াল করতে চাইছে?' চাকরি চুরি মামলায় মন্তব্য বিচারপতির

বাবা ছেলের চাকরি চুরি মামলায় রাজ্য কি কাউকে আড়াল করতে চাইছে? মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।
মর্শিদাবাদের অনিমেষ তিওয়ারি মামলায়রাজ্যের ডিআইজি সিআইডি (DIG CID) নেতৃত্ব একটি তদন্ত টিম গঠনের নির্দেশ দিয়েছিলেন। সিআইডির সেই টিমের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু।

টিম এর সদস্য দের নাম সম্পর্কে অন্ধকারে আদালত। দীর্ঘ সময় পেলেও সিআইডির বিশেষ দল তদন্ত শেষ করতে না পারায় ক্ষুব্ধ বিচারপতি । রাজ্যের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর।
কাগজে কলমে তদন্ত করবেন না?সঠিক তদন্ত করুন। এটাই একটা নয়, সারা রাজ্যে এরকম প্রচুর আছে।

Calcutta High Court

আদালত জানে সেটা ।এটা কিভাবে সম্ভব।আলোর আড়ালে আদালত কে রাখবেন না ?
"যথেষ্ট সময় আপনাদের দিয়েছি এই তদন্তের জন্য।এরকম বেআইনি কাজ হচ্ছে রাজ্য জানে না? বোর্ড জানে না এগুলো হচ্ছে টা কি ? আমি প্রত্যেক অফিসার এর নাম ও পদ এর নাম জানতে চাই।আমি সাত দিন সময় দিলাম ।আমি পজেটিভ কাজ চাই এই সাত দিনে "".........মন্তব্য বিচারপতি"

প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক স্কুলের শিক্ষককে তলব করে জেরা করছে সিবিআই। কলকাতা সহ জেলারক একাধিক স্কুলের শিক্ষককে গত কয়েক দিন ধরে দফায় দফায় তলব করে জেরা করা হচ্ছে। বৃহস্পতিবার বাঁকুড়ার ৩০ জন স্কুল শিক্ষককে তলব করেছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+