আদালতের সময় নষ্ট করে জরিমানার কোপে মামলাকারী, কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

আদালতের সময় নষ্ট করে জরিমানার কোপে মামলা কারী। পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানিয়ে করেছিলেন তিনি। এখন ই-মেইল মারফত তিনিই জানাচ্ছেন আর মামলা লড়বেন না। তিনি মামলা প্রত্যাহার করতে চান।

উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতের অমূল্য সময় নষ্ট করায় মামলাকারী আসাদুর রহমানকে হাই কোর্ট জরিমানার নির্দেশ দিয়েছে বলে জানান তাঁর আইনজীবী অমর ফারুক গাজী। সোমবার বিচারপতি অমৃতার সিনহার নির্দেশ, আগামী দিনে তিনি কোনও ভোটে দাঁড়াতে পারবেন না।

Calcutta High Court

পাশাপাশি, আদালতের সময় নষ্ট করার জন্য তাঁকে ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জরিমানার টাকা হাই কোর্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে ৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। ওই অর্থ জমা না দিলে তার ফল হবে মারাত্মক, এমনটাই জানিয়ে ১৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সদ্য সম্পন্ন পঞ্চায়েত নির্বাচনে বেআইনি কাজকর্মের অভিযোগে তিনি মামলা করেন। মামলায় সংশ্লিষ্ট এলাকার বিডিও ও প্রিজাইডিং অফিসারের রিপোর্ট তলব করে আদালত। সেই রিপোর্ট জমা পড়ে। কিন্তু এদিন তাঁর তরফে জানানো হয়, তাঁর ৬৫ বছর বয়স। শারীরিক কারণে তিনি মামলা চালাতে চান না। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+