'অভিষেককে কেন সমন নয়', আদালতে প্রকাশ্য ইডিকে সওয়াল বিচারপতি সিনহার

লিপস অ্যান্ড বাইন্সের ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন সমন পাঠানো হচ্ছে না। আদালতে ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সওয়াল করলেন বিচারপতি অমৃতা সিনহা। লিপস অ্যান্ড বাউন্সের সিইও অভিষেক বন্দ্যাপাধ্যায়। ইতিমধ্যেই ইডি কোম্পানির প্রাক্তন ডিরেক্টর সুজয় ভদ্রকে গ্রেফতার করেছে।

পুর মামলার তদন্তে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হবে না তা নিয়ে সওয়াল করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি প্রশ্ন করেছেন, লিপ্স অ্যান্ড বাউন্সের তথ্য সামনে আসার পরেও কেন তাঁকে সমন পাঠাচ্ছে না ইডি। এই মামলার তদন্ত চালাচ্ছে সিবিআইও।

Abhishek Banerjee

শিক্ষক এবং পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় একই ধরণের অপরাধের খোঁজ পাওয়া গিয়েছে। তাই নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে যে সিট গঠিত হয়েছিল, ওই সিটই পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে। পুরো তদন্তের উপর নজরদারি করবে হাই কোর্ট।

২৩ অগস্ট ইডির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী লিপস এন্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টর সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করা হয়েছে। ওই কোম্পানির সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই কোম্পানি মারফত কোটি কোটি টাকা লেনদেন হয়েছে।

বিচারপতি সিনহার নির্দেশ, কোম্পানির ডিরেক্টর গ্রেফতার হয়েছেন। কিন্তু কোম্পানির সিইও-র বিরুদ্ধে তদন্তের কী অগ্রগতি হয়েছে তা জানাতে হবে ইডিকে। নিয়োগ দুর্নীতির আইনজীবী ফিরদৌস শামিম হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন, লিপস এন্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টর সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছে ইডি। কিন্তু ২৩ অগস্ট ইডির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী অভিষেক এখন কোম্পানির সিইও। আর তিনি ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে এক বার তলব করেছিল ইডি।

ইডির আইনজীবী জানান, অভিষেক এই মামলা থেকে নিষ্কৃতি পেতে মামলা করেছেন। ওই মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা বাকি। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। বিচারপতি সিনহার মন্তব্য, "কড়া পদক্ষেপ নয় মানে কি? তার মানে কি তদন্ত বন্ধ করে দেবেন? সুজয়কৃষ্ণ গ্রেফতার হলে কোম্পানির সিইও-র বিরুদ্ধে তদন্তের কী অগ্রগতি হয়েছে? কেন আপনারা আবার তলব করতে পারছেন না?

ইডির আইনজীবী জানান, তদন্তের প্রয়োজনে আবার অভিষেককে তলব করা হবে। বিচারপতি সিনহার মন্তব্য, এত দিন ধরে মামলা বিচারাধীন রয়েছে। তদন্তের প্রয়োজনে এর আগে কেন তলব করেননি? এখন বলছে করবেন? এটা তদন্ত চলছে?"

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার চেষ্টা চলছে। পুরোটা ষড়যন্ত্র করে করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। গত ২১ অগাস্ট লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানিতে ১৬ ঘণ্টা টানা তল্লাশি চালিয়েছিল ইডি। সেখান থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের একাধিক নথি বাজেয়াপ্ত করেছিল তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+