'আদালত ২৪ ঘন্টা সাতদিন খোলা থাকে', অভিষেককে রক্ষাকবচ না দিয়ে জানাল হাইকোর্ট
কুন্তল চিঠি মামলায় অস্বস্তি বহাল থাকল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। আর সেই মামলায় কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। ফলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল থাকল শীর্ষ আদালতে।
যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়ার আবেদন জানান তাঁর আইনজীবীরা। এমনকি নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়েছে। এই সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও ব্যবস্থা নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের তরফে।

যদিও সেই আবেদন এদিন সাড়া দেয়নি বিচারপতি সিনহা। শুধু তাই নয়, এক্ষেত্রে তাঁর পর্যবেক্ষণ, "আদালতের দরজা ২৪ ঘণ্টা ৭ দিন খোলা থাকবে। প্রয়োজন মনে করলে যখন খুশি আসবেন।'' কিন্তু এখনও কোনও রক্ষাকবচ নয় বলেও বার্তা দেওয়া হয়েছে বিচারপতি সিনহার তরফে। ফলে কুন্তল চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তিই বহাল থাকল কলকাতা হাইকোর্টে।
তবে সোমবার এই মামলা কোনদিকে মোড় নেয় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার নির্দেশ দেন।
আর সেই মামলাতে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। শুধু তাই নয়, অব্যাহতিও এই মামলা থেকে চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয় আজ শুক্রবার।

আর তাতে যদিও কোনও এদিন পেলেন না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের দাবি ছিল, তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছে। আর তা নিয়েই যাবতীয় আইনি জটিলতা। বলে রাখা প্রয়োজন, এদিন মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা।
এমনকি এই নির্দেশে যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়। যদিও এর আগে এই সংক্রান্ত মামলায় বিচারপতি সিনহা পর্যবেক্ষণে জানান, আইনের ঊর্ধ্বে কেউ নন। তা হলে তদন্তে সহযোগিতা করতে অভিষেকের অসুবিধা কোথায়? ফলে আগামী সোমবার খুবই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications