High Court: দেশে কোথাও হয় না, সব সীমানা পেরিয়ে যাচ্ছে! চুক্তিভিত্তিক কর্মী নিয়ে ক্ষুব্ধ হাই কোর্ট

Calcutta High Court: রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুরসভা, সর্বত্র চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। আর শুনে রীতিমত স্তম্ভিত হয়ে যান প্রধান বিচারপতি। মামলার শুনানিতে তাঁর পর্যবেক্ষণ, গোটা দেশে এমনটা কোথাও হয় না। সব সীমানা পেরিয়ে যাচ্ছে বলেও এদিন মন্তব্য করেন প্রধান বিচারপতির।

শুধু তাই নয়, রাজ্য এভাবে নিয়োগ বন্ধ করে রাখতে পারে নাা বলেও মন্তব্য মন্তব্য প্রধান বিচারপতির। বর্তমান প্রেক্ষাপটে এহেন পর্যবেক্ষণ খুনই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে (Calcutta High Court)।

High court

আজ মঙ্গলবার নিম্ন আদালতের স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। শুনানিতে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। একই সঙ্গে বিস্ময়প্রকাশ করে প্রধান বিচারপতি আরও বলেন, গোটা কর্মশক্তির বেশিরভাগটাই চুক্তিভিত্তিক। আর এভাবে

চুক্তিভিত্তিক কর্মী কখনই নিয়োগ কখনও নিয়ম হতে পারে না বলেও মামলার শুনানিতে পর্যবেক্ষণ করে কলকাতা হাইকোর্ট। আদালতের কথায়, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হল ব্যতিক্রম। পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীর জন্য নিম্ন আদালতে বিচারকরা যে কাজ করতে সমস্যার মধ্যে পড়ছেন তাও উঠে আসে শুনানিতে। প্রধান বিচারপতি বলেন, জেলা আদালত থেকে শুরু করে বাকি জায়গায় কাজ চালিয়ে নিয়ে যেতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিচারকরা। সবাই চুক্তিভিত্তিক হলে ঠিক বা ভুল কাজের দায় কে নেবে ? - প্রশ্ন প্রধান বিচারপতির।

শুধু নিয়োগ নয়, বেতন নিয়েও প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতি এই বিষয়েও কিছুটা অবাক হয়েই বলেন, ২৫ বছর ধরে কাজ করছেন অথচ অবসরের সময়কালীন বেতন ২৬ হাজার থেকে ৩২ হাজার টাকা ? সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করছেন, কিন্তু বেতন ১৪ হাজার টাকা? কিভাবে সম্ভব? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।

এই প্রসঙ্গে আরও বলেন, কলকাতা হাইকোর্টে দৈনিক চুক্তিতে কাজ করা PWD-০র কিছু কর্মী আমার কাছে এসেছিলেন নূন্যতম মজুরি চেয়ে চিঠি দিতে। এটা তাদের অধিকার। কিন্তু চিঠির কালি শুকোবার আগেই তাদের কাজ থেকে বসিয়ে দিয়েছে ঠিকাদার। কেন হবে এরকম? তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+