বনগাঁ পুরসভা নিয়ে হাইকোর্টের ভর্ৎসনা তৃণমূল পুরপ্রধানকে, গণতন্ত্রের নামে প্রহসন, পর্যবেক্ষণ আদালতের
বনগাঁ পুরসভা নিয়ে করা মামলায় কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন পুরপ্রধান।
বনগাঁ পুরসভা নিয়ে করা মামলায় কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন পুরপ্রধান। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তীব্র ভর্ৎসনায় ভরিয়ে দিলেন। একইসঙ্গে তাঁর পর্যবেক্ষণ, গণতন্ত্রের নামে প্রহসন চলছে।

এদিন বিচারপতি বলেন, আপনারা নির্বাচিত হয়েছেন। এটা ভুলে যাবেন না। কেন এত চেয়ার-চেয়ার করছেন? ভুলে যাচ্ছেন যে জনগণের ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন। এটা কোনও সিইও-র চেয়ার নয় যে আঁকড়ে বসে থাকতে হবে। জনগণ আপনাদের ভোট দিয়েছে।
এদিন যেভাবে আদালত ফের একবার তীব্র ভর্ৎসনা করল তাতে যে তৃণমূলের অস্বস্তি বাড়বে তা বলাই যায়।
প্রসঙ্গত, লোকসভা ভোটের পর ২২ কাউন্সিলর বিশিষ্ট বনগাঁ পুরসভায় ভাঙন শুরু হয়। তার আগে পর্যন্ত তৃণমূলের ২০জন, বাম ও কংগ্রেসের ১ জন করে কাউন্সিলর ছিল। তবে ১২জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শুরু হয় অশান্তি।












Click it and Unblock the Notifications