ভারতের নাগরিকত্বের জন্য আবেদন, কলকাতা হাইকোর্টের নতুন আদেশ

ভারতের নাগরিকত্ব পাওয়া নিয়ে নতুন নির্দেশিকা কলকাতা হাইকোর্টের। এক্ষেত্রে আগন্তুক যে দেশের বাসিন্দা সেদেশের পাসপোর্ট জরুরি নয় বলে জানিয়েছে হাইকোর্ট।

ভারতের নাগরিকত্ব পাওয়া নিয়ে নতুন নির্দেশিকা কলকাতা হাইকোর্টের। এক্ষেত্রে আগন্তুক যে দেশের বাসিন্দা সেদেশের পাসপোর্ট জরুরি নয় বলে জানিয়েছে হাইকোর্ট। যদি সেই ব্যক্তি এদেশে সাত বছরের বেশি সময় থেকে থাকেন এবং এক ভারতীয়কে বিয়ে করে থাকেন, এই দুয়ের যদি প্রমাণ থাকে তাহলে পাসপোর্ট জরুরি নয় বলে জানানো হয়েছে।

প্রায় অর্ধশতক ভারতে

প্রায় অর্ধশতক ভারতে

পাখতুন বিসমিল্লা খান নয় বছর বয়সে শরণার্থী হয়ে বাবার সঙ্গে এদেশে এসেছিলেন ১৯৭৩ সালে। বর্তমানে তিনি থাকেন যাদবপুর এলাকায়। এক ভারতীয়কে বিয়ে করেছেন। ছাড়াও তাঁর রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ইলেকট্রিক বিল। যার থেকেই প্রমাণ হয়ে যায় বিসমিল্লা প্রায় অর্থশতক ধরে ভারতে রয়েছেন।

ছাড় পেতে পারেন আবেদনকারী

ছাড় পেতে পারেন আবেদনকারী

এই পরিস্থিতিতে পাসপোর্ট পেশ করা বাধ্যতামূলক নয় বলেই মনে করছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সেখানে ছাড় রয়েছে বলে জানিয়েছেন বিচারপতি। তিনি বলেছেন, আবেদনকারী যদি কর্তৃপক্ষকে তাঁর পাসপোর্ট না থাকার কারণ সম্পর্কে পরিতৃপ্ত করতে পারে তাহলে ছাড় পাওয়া যায়।

কলকাতার নামী স্কুলে পড়ে কন্যা

কলকাতার নামী স্কুলে পড়ে কন্যা

বিসমিল্লা খান আদালতকে জানিয়েছেন, যে সময় তিনি ভারতে এসেছিলেন, সেই সময় তিমি শরণার্থী। আর যেখানে তিনি থাকতেন, তার একটি অংশ আফগানিস্তান এবং একটি অংশ পাকিস্তানের মধ্যে পড়েছে। তবে আবেদনকারী ১৯৮৯ সালে ভারতে কাজ করা পাখতুন সংগঠনের দেওয়া একটি পরিচয়পত্র দেখিয়েছেন। এরমধ্যে তিনি হায়দরাবাদের তরুণীকে গুলনার খানমকে বিয়ে করেছেন। তাঁদের কন্যা সন্তান কলকাতার একটি নামী স্কুলে পড়ে।

১৯৫৫ সালের নাগরিকত্ব আইন

১৯৫৫ সালের নাগরিকত্ব আইন

১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনের ৫(১)(সি) ধারায় বলা হয়েছে, যদি কোনও ব্যক্তি ভারতীয়কে বিয়ে করেন এবং ভারতে ৭ বছরের বেশি সময় থাকেন তাহলেই তিনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+