বিপদ আরও বাড়ছে পার্থর! দেহরক্ষীর পরিবারের ১০ জনের স্কুলে চাকরির তদন্তের নির্দেশ হাইকোর্টের

বিপদ আরও বাড়ছে পার্থর! দেহরক্ষীর পরিবারের ১০ জনের স্কুলে চাকরির তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসএসসির (ssc) নিয়োগ দুর্নীতিতে চাপ আরও বাড়তে চলেছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ওপরে। এবার তাঁর দেহরক্ষীর (Body Guard) পরিবারের ১০ জনের চাকরি চাওয়া নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। একইসঙ্গে তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি না দেওয়ার যে অভিযোগ উঠেছিল, তাও নিয়োগ দুর্নীতির মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে যে কোনও তদন্তের জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের আত্মীয়রা।

বিকাশ ভট্টাচার্যের আবেদনে সাড়া

বিকাশ ভট্টাচার্যের আবেদনে সাড়া

পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর পরিবারের ১০ জনের প্রাথমিকে চাকরি পাওয়ার ব্যাপারে আদালতে অভিযোগ জানানো হলে, অভিযোগকারীদের হলফ নামা জমা দিতে বলা হয়েছিল। এদিন সেই হলফ নামা জমা পড়ে। যা মূল মামলার সঙ্গে যুক্ত হবে। অন্যদিকে এদিন আদালতে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় আইনজীবী বিকাশ ভট্টাচার্যের আবেদনও এদিন মঞ্জুর করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তেহট্টের বিধায়ক স্কুলে চাকরি করে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা তুলেছিলেন বলে অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন। যা নিয়ে তৃণমূলের সর্বোচ্চ স্তরেও চিঠি দিয়েছিলেন অভিযোগকারীরা। এই মামলা
সরকারি আইনজীবীদের বাধাদানের মধ্যেও এদিন এসএসসির মূল দুর্নীতির মামলার সঙ্গে বিষয়টিকে যুক্ত করে দেওয়া হয়েছে।

'সুবিধাভোগী' দেহরক্ষী

'সুবিধাভোগী' দেহরক্ষী

পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার দিবাকরপুর পঞ্চায়েতের প্রথমখণ্ড জালপাইগ্রামে । সূত্রের খবর এই দেহরক্ষীর পরিবার ও আত্মীয়স্বজন- অন্তত ১০ জন স্কুলে চাকরি পেয়েছেন।
তাঁরা হলেন, বিশ্বম্ভরের স্ত্রী রিনা মণ্ডল, দুই ভাই বংশীলাল ও দেবগোপাল প্রাইমারিতে চাকরি পেয়েছেন। তালিকায় আছেন তাঁর মাসতুতো ভাই পূর্ন মণ্ডল, মাসতুতো বোন গায়ত্রী মণ্ডল, মেসোমশাই ভীষ্মদেব মণ্ডল, মাসতুতো জামাই সোমনাথ পণ্ডিত, শ্যালক অরূপ ভৌমিক, শ্যালিকা অঞ্জনা মণ্ডল, প্রতিবেশী অমলেশ রায়।
বিশ্বম্ভর এর সেজ ভাই বংশীলাল চন্ডীপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মধ্যক্ষ। ২০১৪ সালে প্রাথমিকে চাকরি পেয়ে দিবাকরপুর প্রাথমিক স্কুলে শিক্ষকতা শুরু করেছেন।

 তদন্তে সবরকমের সাহায্য

তদন্তে সবরকমের সাহায্য

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারের পর সমালোচনার ঝড় উঠেছে। স্বাভাবিক ভাবেই পার্থ চট্টোপাধ্যায় দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবার ও আত্মীয়দের মধ্যে এত সংখ্যায় শিক্ষকতার চাকরি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক ও সামাজিক দুই ক্ষেত্রে। তবে দেহরক্ষীর দুই ভাই
জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁদেরকে নিয়ে সমালোচনা। তাঁরা কোনও রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত নন। প্রয়োজনে সমস্ত রকম তদন্তে সাহায্য করার কথাও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের দুই ভাই।

ইতিমধ্যেই গ্রেফতার তেহট্টের বিধায়কের আপ্তসহায়ক

ইতিমধ্যেই গ্রেফতার তেহট্টের বিধায়কের আপ্তসহায়ক

চাকরির দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার আপ্তসহায়ক-সহ তিনজনকে। রাজদ্যের দুর্নীতি দমন শাখা এঁদের তিনজনকে গ্রেফতার করেছে। বিধায়কের আপ্তসহায়ক প্রবীর কয়ালের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে।
এই গ্রেফতারির পরেই বিধায়ক দাবি করেছেন, তাঁর সঙ্গে ওই ব্যক্তির অনেকদিন যোগাযোগ নেই। এক্ষেত্রে সরকারি চাকরি দেওয়ার নাম করে ১৬ কোটি টাকার প্রতারণার অভিযোদ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+