বাঙালির সব থেকে বড় উৎসব পালন নিয়ে বড় জয় শুভেন্দু অধিকারীর, হাইকোর্টের নির্দেশে কাটল বাধা
বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) সভাপতিত্বের কাঁথি রিক্রিয়েশন ক্লাবের দুর্গা পুজোর অনুমতি দিল হাইকোর্টের (high court) বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশে স্পেশাল অফিসার বুধ
বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) সভাপতিত্বে হওয়া কাঁথির চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবের দুর্গা পুজোর অনুমতি দিল হাইকোর্টের (high court) বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশে বুধবার স্পেশাল অফিসার জায়গাটি পরিদর্শনের পরে রিপোর্ট জমা দেন। এরপর এদিন বিচারপতি পুজোর অনুমতি দেন। বিষয়টিতে শুভেন্দু অধিকারীর জয় বলেই দেখছেন পুজোর উদ্যোক্তারা।

বুধবার পুজোর জায়গা পরিদর্শন করেন স্পেশাল অফিসার
বুধবার হাইকোর্টের তরফে কাঁথির চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবের পুজোর অনুমতি দেওয়া নিয়ে স্পেশাল অফিসার নিয়োগ করেছিল কলকাতা হাইকোর্ট। যিনি বুধবার বিকেল থেকে সন্ধের মধ্যে পুজোর ডায়গায় পরিদর্শন করে বৃহস্পতিবার রিপোর্ট জমা দেন। এই রিপোর্টের ওপরেই নির্ভর করছিল এবারের পুজোর ভবিষ্যৎ। বুধবার হাইকোর্টের প্রতিনিধির এলাকা পরিদর্শনের সময় ক্লাবের প্রতিনিধিরা ছাড়াও পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা হাজির ছিলেন।

সেচ দফতরের জমিতে পুজো
গত বেশ কয়েকবছর ধরে কাঁথি শহরের সেচ দফতরের জমিতে দুর্গাপুজোর আয়োজন করে আসছে স্থানীয় চৌরঙ্গী রিক্রিয়েশান ক্লাব। আগের বছরগুলোর মতো এবছরেও সেচ দফতরের কাছে পুজোর অনুমতি নেওয়ার জন্য আবেদন পত্র জমা দেয় ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু প্রশাসনের তরফে এবছর ওই ক্লাবের পুজোর অনুমোদন দেওয়া হয়নি। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ ছিল, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ওই ক্লাবের সভাপতি হওয়ার কারণেই তাঁদের অনুমোদন দেওয়ার পরেও তা বাতিল করা হয়। এনিয়েই কলকাতা হাইকোর্টের মামলায় দায়ের করেছিল ক্লাব কর্তৃপক্ষ।

১৬ অগাস্ট আবেদন পত্র জমা দেয় ক্লাব কর্তৃপক্ষ
আদালতের ক্লাবের তরফে জানানো হয়, গত ১৬ অগস্ট যাবতীয় নিয়ম মেনে সেচ দফতরের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয় কমিটি। এর পরে ১৯ অগস্ট অনুমতি গ্রাহ্য হয়। কিন্তু সে দিনই সেচ দফতরের এক কর্তা অনুমতিপত্রটি চেয়ে নেন কয়েকটি বিষয় যুক্ত করা দরকার, এই কথা বলে। অভিযোগ, এর পরেই নাকি জানানো হয়েছে, শুভেন্দুকে ক্লাবের সভাপতি পদ থেকে না সরানো হলে পুজোর অনুমতি দেওয়া যাবে না। যা নিয়েই গত মাসে মামলা দায়ের হয় হাইকোর্টে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়াতেই এই পরিস্থিতি বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ।

অনুমতিতে খুশি ক্লাব কর্তৃপক্ষ
এদিকে বৃহস্পতিবার হাইকোর্টের তরফে পুজোর অনুমতি মেলায় খুশি ক্লাব কর্তৃপক্ষ। এদিন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কেসার ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ পুজোর অনুমতি দেয়। তারা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই যে এবার তাদের পুজোর অনুমতি বাতিল করা হয়েছিল, তা হাইকোর্টের পর্যবেক্ষণ থেকেই পরিষ্কার।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications