মমতার সরকারের আপত্তিতে সিলমোহর হাইকোর্টের, গঙ্গাসাগরের নজরদারি কমিটি থেকে বাদ শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সরকারের আপত্তিতে গঙ্গাসাগরের (gansagar) নজরদারি কমিটি থেকে বাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে নতুন দুই সদস

মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সরকারের আপত্তিতে গঙ্গাসাগরের (gansagar) নজরদারি কমিটি থেকে বাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে নতুন দুই সদস্যের কমিটি গড়ে দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই কমিটি পরিস্থিতি খতিয়ে দেখবে।

 গঙ্গাসাগর মেলার জন্য তিন সদস্যের কমিটি গড়েছিল আদালত

গঙ্গাসাগর মেলার জন্য তিন সদস্যের কমিটি গড়েছিল আদালত

গঙ্গাসাগর মেলা নিয়ে আপত্তি জানিয়েছেন চিকিৎসকরা। আপত্তি বিরোধী রাজনৈতিক দলেরও। সেই পরিস্থিতিতে মেলার নজরদারিতে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কমিটিতে রাখা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিংবা তাঁর কোনও প্রতিনিধি, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই কমিটির ঘোষণার পরেই প্রশ্ন ওঠে রাজ্যে যেখানে মানবাধিকার কমিশনের কোনও চেয়ারম্যানই নেই, সেখানে তাঁকে রাখার ব্যাপারে কীভাবে জানাল কলকাতা হাইকোর্ট। এরপর কমিটিতে শুভেন্দু অধিকারীর থাকা নিয়েও প্রশ্ন ওঠে।

রাজ্য সরকার আপত্তি জানিয়েছিলেন আদালতকে

রাজ্য সরকার আপত্তি জানিয়েছিলেন আদালতকে

গঙ্গাসাগর নিয়ে নজরদাবি কমিটিতে শুভেন্দু অধিকারীর নাম থাকা নিয়ে আদালতের কাছে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, বিরোধী দলনেতা নিরপেক্ষ নন। কমিটিতে ভারত সেবাশ্রম সংঘকে রাখার ব্যাপারে সওয়াল করেছিলেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের জন্যও আদালতের কাছে আবেদন জানানো হয়। একজন রাজনৈতিক নেতা কীভাবে কোভিড প্রটোকলে নজরদারি করবেন, সেই প্রশ্নও রাখা হয় আদালতের সামনে। অন্যদিকে করোনা পরিস্থিতিতে মেলা বন্ধের দাবি করে মামলা দায়ের করেছিল ডক্টরস ফোরাম।

 হাইকোর্টের নতুন কমিটি

হাইকোর্টের নতুন কমিটি

এদিন হাইকোর্টের তরফে আগেকার তিন সদস্যের কমিটি বাতিল করে দিয়ে নতুন দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটির প্রধান করা হয়েছে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে। এই কমিটির অপর সদস্য হবেন পশ্চিমবঙ্গ লিগাল এইড অথরিটির একজন প্রতিনিধি।

 শর্ত সাপেক্ষে মেলার অনুমতি

শর্ত সাপেক্ষে মেলার অনুমতি

এদিন হাইকোর্টের তরফে শর্ত সাপেক্ষে মেলার অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রত্যেক পূণ্যার্থীর দুটি করে টিকা দেওয়ার শংসাপত্র থাকলে এবং মেলায় প্রবেশের ৭২ ঘন্টা আগে করোনার রিপোর্ট নেগেটিভ থাকলে গঙ্গাসাগরে প্রবেশ করা যাবে। এছাড়াও গঙ্গাসাগরকে নোটিফাইড এরিয়া হিসেবেও ঘোষণা করা হয়েছে আদালতের তরফে। ৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা নিয়ে আদালত যে রায় দিয়েছিল, তা পালন করা হচ্ছে কিনা তা দেখার এবং এর জন্য সব দায়ভার রাজ্যের মুখ্যসচিবের বলেও জানানো হয়েছে আদালতের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+