মাস্ক পরে কেবল অপারেটরের অফিসে লুট মধ্যমগ্রামে
মাস্ক পরে কেবল অপারেটরের অফিসে লুট মধ্যমগ্রামে
করোনা পরিস্থিতিতে মাক্স পরার সুযোগ নিয়ে কেবল অপারেটরের অফিসে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। লুট হলো সোনার গহনা সহ বেশকিছু নগদ টাকা। এমনই দুষ্কৃতী তান্ডবের সাক্ষী থাকল মধ্যমগ্রাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও নিজের অফিসে বসে ছিলেন মধ্যমগ্রামের বীরেশ্বর পল্লীর কেবল অপারেটর শংকর সাহা। অভিযোগ, রবিবার সন্ধ্যে ৮ টা নাগাদ মাস্ক ও হেলমেট পরা এক যুবক তাঁর কাছে এসে একটি ঠিকানা জানতে চায়। সেই বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ দু'জনের মধ্যে কথাও হয়। ঠিকানা জেনে অপারেটরের অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরও নানা অছিলায় আরও কয়েকবার শংকরবাবুর কাছে যায় ওই যুবক। এরপর কিছুক্ষণ তাঁর অফিসের বাইরে দাঁড়িয়ে থাকে বলে জানান ওই কেবল অপারেটর।
পুলিশের কাছে তিনি আরও বলেন, বিষয়টি লক্ষ্য করলেও অতো দেননি ওই কেবল অপারেটর। এরপর আচমকাই অপর এক যুবককে নিয়ে ফের অপারেটরের অফিসে ঢোকে প্রথম যুবক। তখনই বন্দুক দেখিয়ে শংকরবাবুর সোনার হার, আংটি ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় ২ যুবক।
ওই অফিসের সিসিটিভি ফুটেজ দেখে ও অভিযোগের বয়ান অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications