নাগরিকত্ব আইনের জেরে জ্বলছে অসম, আঁচ উত্তরবঙ্গে
নাগরিকত্ব আইনের জেরে জ্বলছে অসম, আঁচ উত্তরবঙ্গে
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে অসম। ৫ দিন কেটে গেলেও এখনো পযন্ত শান্ত হয়নি আসাম। বন্ধ হয়ে আছে দোকানপাট সহ রাস্তাঘাট, স্কুল-কলেজ, এমনকী ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণ রূপে স্তব্ধ হয়ে আছে। প্রচুর সাধারণ মানুষ তারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। সূত্রের খবর অনুযায়ী প্রচুর বিএসএফকে অসমে পাঠানো হচ্ছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য। কিছুক্ষণ আগেই খবর পাওয়া গেছে প্রায় ৬০ থেকে ৭০ টি গাড়ি বিএসএফ জওয়ানদের নিয়ে কোচবিহার সীমান্ত থেকে অসমের উদ্দেশ্যে রওনা হয়েছে।

অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যে অসমের গন্ডগোল চলছে। এই গন্ডগোলের জেরে বহু ট্রেনও বাতিল হওয়ার কারণে বিপাকে পড়েছে যাত্রীরা এবং অসম গামী ট্রেন দীর্ঘ সময় দেরিতে চলছে বলে জানা গিয়েছে। এই আন্দোলনের ফলে বিপাকে পড়েছেন নিত্য যাত্রীরা আজ সকাল থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন দিয়ে উত্তর ভারতের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যে ট্রেনগুলো যাচ্ছে মূলত একপ্রকার যাত্রী সংখ্যাও কমই আছে।
জলপাইগুড়ি স্টেশনে ট্রেন দেরিতে আসার কারণে যাত্রীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে তারা কি খাবেন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তাদের সাথে পরিবার ছাড়াও ছোট শিশুরাও আছেন। এই এনআরসি নিয়ে রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আর তারই মধ্যে সাধারণ মানুষ নিজেদের জায়গা যেতে পারছে না। এই সংশোধনী বিলকে মেনে নিতে পারছেনা বহু রাজনৈতিক দলগুলো এর ফলে স্তব্ধ করে দিয়েছে যানবাহন ব্যবস্থা। এর ফলে বিক্ষোভে ফেটে পড়েছে গোটা রাজ্য। রাস্তায় আগুন জ্বালিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সমস্ত বিরোধী দলগুলি।












Click it and Unblock the Notifications