LIVE উপনির্বাচনের ফলাফল: পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী তৃণমূল

দেশের ১৩ টি রাজ্যের লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে মঙ্গলবার। গত ৩০ অক্টোবর এই সবকটি আসনে ভোটদান পর্ব চলেছে। তারপর এদিন তিনটি লোকসভা ও ২৯টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে। বাংলায় যে চারটি কেন্দ্রে ভোট হয়েছে সেগুলি হল - গোসাবা, দিনহাটা, শান্তিপুর এবং খড়দহ। এর মধ্যে দুটি করে আসন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। বলা হচ্ছে, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলাঙ্গানা রাজ্যে জোরদার লড়াই হতে চলেছে। শেষ পর্যন্ত কোন রাজ্যে কোন দল বাজিমাত করে সেটাই এখন দেখার। ফলাফলেপ সমস্ত আপডেট দেখে নিন একনজরে।

LIVE উপনির্বাচনের ফলাফল: লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের ফল

Nov 02, 2021, 5:50 pm IST
হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী কংগ্রেস
Nov 02, 2021, 5:50 pm IST
মিজোরাম

মিজোরামের একটি আসনে জয়ী মিজো ন্যাশনাল ফ্রন্ট
Nov 02, 2021, 5:49 pm IST
হরিয়ানা

হরিয়ানার এলেনাবাদে জয়ী আইএনএলডি
Nov 02, 2021, 5:48 pm IST
রাজস্থান

রাজস্থানের ধারিয়াওয়াদে বিধানসভার উপনির্বাচনে জয়ী কংগ্রেস
Nov 02, 2021, 5:47 pm IST
মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের খাণ্ডোয়া লোকসভা এবং জোবাত বিধানসভা কেন্দ্রে জয়ী বিজেপি
Nov 02, 2021, 5:46 pm IST
মেঘালয়

মেঘালয়ে এনপিপি দুটি এবং ইউডিপি একটি আসনে জয়ী
Nov 02, 2021, 5:45 pm IST
বিহার

বিহারে জেডিইউ জয়ী কুশেশ্বর আস্থানে
Nov 02, 2021, 5:44 pm IST
অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশের বাদভেলে জয়ী ওয়াইএসআর কংগ্রেস প্রার্থী
Nov 02, 2021, 5:43 pm IST
তেলাঙ্গানা

তেলেঙ্গানার হুজুরাবাদে জয়ী বিজেপি প্রার্থী
Nov 02, 2021, 3:20 pm IST
পশ্চিমবঙ্গ

শান্তিপুর থেকে ৬৩৮৯২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
Nov 02, 2021, 2:39 pm IST
পশ্চিমবঙ্গ

গোসাবা থেকে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল ১,৪৩,০৫১ ভোটে জয়ী
Nov 02, 2021, 1:49 pm IST
পশ্চিমবঙ্গ

খড়দহ থেকে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী ৯৩৮৩২ ভোটে
Nov 02, 2021, 1:48 pm IST
পশ্চিমবঙ্গ

শান্তিপুরে ১৫ রাউন্ডের শেষে ৫৪,৭০৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী
Nov 02, 2021, 1:37 pm IST
পশ্চিমবঙ্গ

হারার কারণ সংগঠন দুর্বল, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
Nov 02, 2021, 1:36 pm IST
পশ্চিমবঙ্গ

দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে ঘিরে জয় বাংলা স্লোগান, গায়ে দেওয়া হল আবীর
Nov 02, 2021, 1:35 pm IST
পশ্চিমবঙ্গ

খড়দহে ১৪ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ৮৪,০৯১ ভোটে
Nov 02, 2021, 1:35 pm IST
পশ্চিমবঙ্গ

শান্তিপুরে ১৪ রাউন্ডের শেষে ৫০,৭৭৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী
Nov 02, 2021, 1:12 pm IST
পশ্চিমবঙ্গ

উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন মানুষ বললেন মমতা
Nov 02, 2021, 1:11 pm IST
পশ্চিমবঙ্গ

নিশীথ প্রামাণিক কাগুজে বাঘ, বললেন উদয়ন গুহ
Nov 02, 2021, 1:06 pm IST
পশ্চিমবঙ্গ

কর্মী সমর্থকদের সংযত থাকার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Nov 02, 2021, 1:02 pm IST
পশ্চিমবঙ্গ

দিনহাটায় তৃণমূলের উল্লাসের ছবি
Nov 02, 2021, 12:56 pm IST
পশ্চিমবঙ্গ

খড়দহে ১২ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ৭০,০৮০ ভোটে
Nov 02, 2021, 12:50 pm IST
পশ্চিমবঙ্গ

খড়দহে ১০ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ৫৩,৫৩৪ ভোটে
Nov 02, 2021, 12:50 pm IST
পশ্চিমবঙ্গ

শান্তিপুরে ১০ রাউন্ডের শেষে ৩২,৯৯০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী
Nov 02, 2021, 12:45 pm IST
দাদরা ও নগর হাভেলি

দাদরা ও নগর হাভেলি লোকসভা কেন্দ্রে এগিয়ে শিবসেনা প্রার্থী
Nov 02, 2021, 12:45 pm IST
মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের খাণ্ডোয়া লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী
Nov 02, 2021, 12:44 pm IST
হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী
Nov 02, 2021, 12:40 pm IST
পশ্চিমবঙ্গ

দিনহাটা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথে মাত্র ৯৫ টি ভোট পেয়েছে বিজেপি
Nov 02, 2021, 12:39 pm IST
পশ্চিমবঙ্গ

দিনহাটায় নিজের বুথে হার তৃণমূল প্রার্থী অশোক মণ্ডলের
Nov 02, 2021, 12:38 pm IST
পশ্চিমবঙ্গ

১,৬৩,০০৫ ভোটে দিনহাটা থেকে জয়ী তৃণমূলের উদয়ন গুহ
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+