শনিবার ১৩টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে - লোকসভা ও বিধানসভা আসন মিলিয়ে মোট ৩২ টি আসনে উপনির্বাচন হতে চলেছে। প্রায় সব কটি রাজ্যে লড়াই হতে চলেছে মূলত বিজেপি বনাম কংগ্রেসের। বাংলায় মূল লড়াই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই যেহেতু এই উপনির্বাচন হতে চলেছে তার ফলে করোনা বিধি মেনে নির্বাচন হচ্ছে। দাদরা ও নগর হাভেলি, হিমাচল প্রদেশের মাণ্ডি ও মধ্যপ্রদেশের খান্ডয়ায় লোকসভা উপনির্বাচন হবে। এছাড়া অসমের ৫টি কেন্দ্রে, পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং মেঘালয়ের তিনটি করে কেন্দ্রে, বিহার, কর্ণাটক এবং রাজস্থানের দুটি করে কেন্দ্রে এবং অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, মিজোরাম, নাগাল্যান্ড এবং তেলাঙ্গানার একটি করে কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে।
বেলা ১ টা পর্যন্ত দিনহাটায় ৪৭.৮৩, শান্তিপুরে ৪৮.০২, খড়দহে ৩৬.৭০ এবং গোসাবায় ৫২.১৯ শতাংশ ভোট পড়েছে
Oct 30, 2021, 1:21 pm IST
দিনহাটায় একাধিক বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা ও বের করে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের
Oct 30, 2021, 1:11 pm IST
শান্তিপুরের ফুলিয়ায় বাইক বাহিনী ভোটারদের বাধা দিচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের একাংশের
Oct 30, 2021, 12:39 pm IST
কোচবিহারের দিনহাটায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিজেপি প্রার্থীর
West Bengal by-polls | Asoke Mandal, BJP candidate from Dinhata Assembly seat in Cooch Behar alleges that Trinamool Congress workers tried to stop him while he was going to cast his vote at 291 booth in Dinhata High School pic.twitter.com/eonSqcvRR5
শান্তিপুরে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিজেপি প্রার্থীর
Oct 30, 2021, 8:37 am IST
গোসাবায় নকল ইভিএম দেখিয়ে ভোটদাতাদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
READ MORE
2:45 AM, 30 Oct
ভোটের ফলাফল প্রকাশিত হবে মঙ্গলবার ২ নভেম্বর।
2:46 AM, 30 Oct
মূলত বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলাঙ্গানায় জোরদার লড়াই হতে চলেছে বলে খবর।
2:46 AM, 30 Oct
বিজেপি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বদল করে চলেছে। যার ফলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপরে সকলের নজর রয়েছে। এবং রাজ্যের উপনির্বাচনে জিতে নিজের ক্ষমতা প্রমাণে মরিয়া চেষ্টা চালাবেন শিবরাজ।
2:46 AM, 30 Oct
রাজস্থানে ও কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলট খুব নড়বড়ে অবস্থানে রয়েছেন। একদিকে বিপক্ষে শক্তিশালী বিজেপি অন্যদিকে কংগ্রেস দলের মধ্যেই বিরোধ চলছে। এই অবস্থায় রাজস্থানে কেমন ফলাফল হয় সেদিকে সকলের নজর রয়েছে।
2:47 AM, 30 Oct
পশ্চিমবঙ্গের চারটি আসন নির্বাচন হবে। সেগুলি হল- দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা। এর মধ্যে দুটি করে আসন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রেখেছিল। তবে এবারের ভোটে কী ফলাফল হয় সেটা দেখার।
2:47 AM, 30 Oct
তেলেঙ্গানার হুজুরাবাদ এবং বিহারের দুটি আসনে তার্পুর ও কুশেশ্বর আস্থানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজস্থানের দুটি আসনে ভোট হবে। তার মধ্যে একটি করে আসন বিজেপি এবং কংগ্রেসের দখলে ছিল।
2:47 AM, 30 Oct
অন্যদিকে কর্নাটকে দুটি আসনে উপনির্বাচন হবে। সেখানেও ক্ষমতাসীন দল বিজেপির শক্তি পরীক্ষা হবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
7:21 AM, 30 Oct
পশ্চিমবঙ্গে উপনির্বাচন শুরুর ছবি
West Bengal | People queue up outside polling booths in North Parganas and Dinhata Cooch Behar where Assembly polls have been scheduled for today.
Other places where bypolls will be held today include Santipur in Nadia district and Gosaba in South 24 Parganas. pic.twitter.com/CEVI5SE4Vr