Bypoll Election Results 2024: তৃণমূল নাকি বিজেপি? কার হাতে বাংলার ছয় বিধানসভা? স্পষ্ট হবে শনিতেই
West Bengal Bypoll Election Results 2024: রাত পোহালেই তালডাংরা বিধানসভা কেন্দ্র সহ রাজ্যের ছয় আসনে উপ নির্বাচনের ফলাফল ঘোষণা। ফল প্রকাশ হবে কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভায়। ভাগ্য নির্ধারণ হবে তৃণমূল-বিজেপি সহ বিরোধী প্রার্থীদের।
আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Case) ঘটনায় গত কয়েকমাস লাগাতার উত্তাল হয়েছে বাংলা। কার্যত শাসকদলের উপর আছড়ে পড়েছে সাধারণ মানুষের ক্ষোভ। এই প্রেক্ষাপটে বাংলার এই ছয় কেন্দ্রে উপ নির্বাচন ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে শাসকদলের কাছে কার্যত অগ্নিপরীক্ষা (West Bengal Bypoll Election Results 2024) ।

আর তাতে কত শতাংশ মার্কস পেয়ে শাসকদল তৃণমূল পাশ করে সেদিকেই নজর সবার। এমনকি বিজেপি সহ বিরোধীদের ফলাফলের দিকেও নজর থাকবে বাংলার মানুষের। নির্বাচন কমিশনের তরফে যাবতীয় প্রস্তুতি শেষ। বাঁকুড়ার তালডাঙারার ক্ষেত্রে সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়ে হবে এবারের গণণা।
ফলাফল প্রকাশের আগেই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শাসক তৃণমূল থেকে বিরোধী বাম-বিজেপি। তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর দাবি, ৩০ হাজারের বেশী ভোটে জিতছি। কাউন্টিং এজেন্টরা আজ রাতের মধ্যেই দলীয় কার্যালয়ে চলে আসবেন বলে তিনি জানান।
অন্যদিকে সিপিআইএম সিমলাপাল এরিয়া কমিটির সদস্য কৌশিক পাইন বলেন, আমরা যথেষ্ট আশাবাদী। আমাদের 'কমরেড'রা যথেষ্ট লড়াই করেছেন। আর দলের প্রার্থীরও এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে বলে তিনি জানান।
বিজেপির তালডাংরা মণ্ডল-৩ সভাপতি আলোক মহান্তীর দাবি, এবার এই কেন্দ্রে 'পরিবর্তন' অবশ্যম্ভাবী, জিতছেন তাঁরাই। রাজ্য সরকারের বিভিন্ন ধরণের কেলেঙ্কারি ও চুরির পাশাপাশি আর.জি কর কাণ্ডের বিষয়টি মানুষের কাছে তুলে ধরেছেন বলে তিনি জানান।
তবে এই কেন্দ্রে লড়াই হাড্ডহাড্ডি হবে বলেই মনে করা হচ্ছে। 'ফাইট' জোরদার হবে কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রেও। একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই সমস্ত কেন্দ্রের ভোট গণনাগুলিতে।
বাংলার (West Bengal Bypoll Election Results 2024) পাশাপাশি শনিবার ভোট গণনা হবে মহারাষ্ট্র এবং ছত্তিসগড় বিধানসভাতেও। গত ১৩ নভেম্বর ৮১ আসনের ছত্তিসগড় বিধানসভায় প্রথম দফায় ভোট হয়। বাকি আসনে ভোট হয় ২০ নভেম্বর। সেদিনই প্রথম দফায় ভোট হয় মহারাষ্ট্রে।












Click it and Unblock the Notifications