পশ্চিমবঙ্গে উপ নির্বাচন! চার আসনের মধ্যে নির্বাচন কমিশনের স্ক্যানারে দুটি

দশ জুলাই সাতটি রাজ্যের ১৩ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এর মধ্যে বাংলাতেই রয়েছে চারটি। সেগুলি হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলা।

নিরাপত্তার কারণে এর মধ্যে উত্তর ২৪ পরগনার বাগদা এবং নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনটি নির্বাচন কমিশনের স্ক্যানারে রয়েছে। কমিশন সূত্রে খবর. বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও কুইক রেসপন্স টিমের ওপরে বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে।

by election

জানা গিয়েছে বাগদায় সব থেকে বেশি কর্মী থাকবেন। সেখানে ভোট কেন্দ্রের জন্য ৯৬০ জন কর্মী এবং কিআরটির জন্য ১৯২ জন কর্মীকে রাখা হচ্ছে। রানাঘাট দক্ষিণের জন্য ৯০০ ভোট কর্মী এবং কিউআরটির জন্য ১৮০ জনকে রাখা হচ্ছে।

বাকি দুই বিধানসভা কেন্দ্র উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলায় তুলনামূলকভাবে কম কর্মী থাকবেন। রায়গঞ্জের জন্য ৬৭২ জন ভোট কর্মী এবং কিউআরটির জন্য ১৯২ জন কর্মী থাকবেন। অন্যদিকে মানিকতলার জন্য ৭২০ জন ভোট কর্মী এবং কিআরটির জন্য ১৪৪ জন কর্মী থাকবেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির ব্যাপক অভিযোগের প্রেক্ষিতে কিআরটির ব্যবহারের দিকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন চায় না ওই ধরনের পরিস্থিতি তৈরি হোক। যে কারণে চারটি বিধানসভা কেন্দ্রেই কিউআরটিতে কেন্দ্রীয় বাহিনী থাকবে তুলনামূলকভাবে বেশি।

২০২১-এর বিধানসভা নির্বাচনের রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু এই তিন কেন্দ্রের বিধায়করা যথাক্রমে কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুলমনি অধিকারী পরবর্তী সময়ে তৃণমূলে যোগদান করে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে তাঁদেরকে বিধানসভা আসনগুলি ছাড়তে হয়। অন্যদিকে মানিকতলা আসনে সাধন পাণ্ডে জয়ী হয়েছিলেন। তাঁর প্রয়ানের কারণে ওই আসনে উপনির্বাচন হচ্ছে।

১৩ জুলাই ওই তিন কেন্দ্রে ভোট গণনা করা হবে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে ১৫ জুলাইয়ের আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+