সাহস থাকলে গণতান্ত্রিক পথে মোকাবিলা করুন মুখ্যমন্ত্রী, হুঁশিয়ারি সূর্যকান্তের
গণতান্ত্রিকভাবে পথে নেমে তৃণমূলের অগণতান্ত্রিক প্রতিরোধের প্রতিবাদ জানানো হবে। শাসকদলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকাম্ত মিশ্রের দাবি, সাহস থাকলে গণতান্ত্রিক পথে মোকাবিলা করুন
কলকাতা, ১৮ নভেম্বর : পরিকল্পিতভাবেই বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিলে হামলা করা হয়েছে বলে অভিযোগ তুলল সিপিএম নেতৃত্ব। গণতান্ত্রিকভাবে পথে নেমে তৃণমূলের অগণতান্ত্রিক প্রতিরোধের প্রতিবাদ জানানো হবে। শাসকদলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকাম্ত মিশ্রের দাবি, সাহস থাকলে গণতান্ত্রিক পথে মোকাবিলা করুন মুখ্যমন্ত্রী।
তমলুক উপনির্বাচনের প্রচারে হলদিয়ায় মিছিল করতে গিয়ে আক্রান্ত হন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। পুলিশের সহযোগিতায় তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালায় বলে অভিযোগ বামেদের। দলের রাজ্য সম্পাদককে হেনস্থার প্রতিবাদে রাজপথে নেমে বিক্ষোভ দেখায় নেতৃত্ব। রাজ্যজুড়ে প্রতিবাদে নেমে পড়েন বাম নেতা-কর্মীরা। ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে অবস্থান-বিক্ষোভ হয়।

বিক্ষোভ সামাল দিতে ডোরিনা ক্রসিংয়ে সিটু নেতা শ্যামল চক্রবর্তী, বিধায়ক সুজন চক্রবর্তীদের গ্রেফতার করে পুলিশ। পরে তাঁদের ব্যক্তিগত জামিনে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু এরপর সিপিএম তথা থেমে যেতে চায় না। সিপিএমের পক্ষ থেকে পথে নেমে রাজ্যজুড়ে দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি নেওয়ার বার্তা দিয়েছেন রাজ্য সম্পাদক। টুইট করে সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, আক্রমণ করে ঘুরে দাঁড়ানোর লড়াই বন্ধ করা যাবে না। বাম আন্দোলনের কন্ঠরোধ করতে চাইলে পথে নেমেই গর্জে ওঠার ডাক তাই তাঁর কণ্ঠে।
আগামী শনিবার তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে বামেদের মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল। হলদিয়ায় বামেদের প্রচার মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভণ্ডুল করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সূর্যবাবুর অভিযোগ, প্রথমে মিছিলে বাধা দেয় পুলিশ। তারপর আসরে নামে তৃণমূল। তীব্র বাদানুবাদের পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পুলিশি বাধা অগ্রাহ্য করে মিছিল শুরু করে সিপিএম।
এই মিছিলের অগ্রভাগে ছিলেন সূর্যকান্ত মিশ্র-সহ জেলা সিপিএম নেতারা। শেষপর্যন্ত তাঁদের আটকানোর জন্য গায়ের জোর প্রয়োগ করা হয়। হেনস্থার শিকার হতে হয় খোদ সূর্যকান্ত মিশ্রকেও। তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications