হতে পারে সাংবিধানিক সঙ্কট! রাজ্যের আবেদন মেনে সম্ভবত পিছোচ্ছে না উপনির্বাচন

সম্ভবত বাংলায় উপনির্বাচনের দিনে কোনও পরিবর্তন হচ্ছে না। আগামী ১২-ই এপ্রিল বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় সেই তারিখ পরিবর্তনের আবেদন করা হয়।

সম্ভবত বাংলায় উপনির্বাচনের দিনে কোনও পরিবর্তন হচ্ছে না। আগামী ১২-ই এপ্রিল বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় সেই তারিখ পরিবর্তনের আবেদন করা হয়।

রাজ্যের আবেদন মেনে সম্ভবত পিছোচ্ছে না উপনির্বাচন

রাজ্যের তরফে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ভোট পিছানোর দাবি জানানো হয়। জানা যাচ্ছে, সম্ভবত সেই আবেদনে সাড়া দিচ্ছে না কমিশন। মূলত সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে। সেই বিষয়টি ভেবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ফের একবার জটিলতা তৈরি হওয়ার জোর সম্ভাবনা। বলে রাখা প্রয়োজন আগামী ১২ এপ্রিল দুটি কেন্দ্রেই উপনির্বাচন রয়েছে। কিন্তু ভোটের আগের দিন অর্থাৎ ১১ তারিখ এবং ১৩ তারিখ পরীক্ষা রয়েছে। ১২ তারিখ ভোট থাকায় এই দুই এলাকার স্কুলগুলিকে মূলত ভোট কেন্দ্র হিসাবে নেওয়া হবে।

আর তা নেওয়া হলে কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থাতেই নির্বাচন কমিশনকে ভোট পিছানোর আবেদন জানিয়ে চিঠি লেখে রাজ্য সরকার। তবে কমিশন সুত্রের খবর, সম্ভবত পিছোচ্ছে না ভোট।

কেন ভোট পিছানো সম্ভব না সে বিষয়ে নির্বাচন কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে বলে খবর। কমিশনের দাবি, নিয়ম অনুযায়ী ছয়মাসের মধ্যেই ভোট করাতে হয়। হিসেব মতো আসন শূন্য হওয়ার এই সময়ের মধ্যেই ভোট করাতে হয়। ইতিমধ্যে আসানসোল লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা বাবুল দিয়েছেন তা অনেকদিন কেটে গিয়েছে।

এমনকি বালিগঞ্জ বিধানসভার ক্ষেত্রেও ছবিটা এক। ভোট পিছানোর ক্ষেত্রে আর সময় নেই। আর যদি পিছানোই হয় তাহলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে বলে খবর। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই ভোট করাবে বলে একপ্রকার নিশ্চিত কমিশন।

অন্যদিকে ভোট যদি না পিছয় তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কি হবে? তা নিয়েও নতুন করে একটা সংশয় তৈরি হয়েছে। তাহলে কি এবার ফের একবার পিছতে চলেছে পরীক্ষা। জয়েন্টের কারণে ইতিমধ্যে একবার সিলেবাস বদল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার। বেশ কয়েকটি পরিক্ষার তারিখ বদল হয়েছে। এই অবস্থায় এবার ভোটের কারণে বদল হতে চলেছে উচ্চমাধ্যমিক পরিক্ষার দিন। নতুন করে তা নিয়ে সংশয়। যদিও এই বিষয়ে সরকারি স্তরে কিছু জানানো হয়নি।

তবে ইতিমধ্যে বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভার মধ্যে কটি স্কুল আছে সে বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এছাড়াও আরও অন্যান্য তথ্যও জোগাড় করার চেষ্টা চলছে। আলোচনা করেই সমস্যা সমাধানের পথে হাঁটতে চলেছে কমিশন এবং রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+