Lok Sabha Election 2024: লোকসভার সঙ্গেই বাংলার দুই বিধানসভা আসনে হবে উপ নির্বাচনও! কবে জানুন

Lok Sabha Election 2024: বেজে গেল লোকসভা ভোটের দামামা। বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের উৎসবে সামিল হবেন দেশের ৯৭ কোটি ভোটার। ২০১৯ সালের মতো এবারও দেশজুড়ে সাত দফায় ভোট (EC On Election Polls 2024) হবে বলে ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশন।

সেই মতো আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি দেশের একাধিক আসনে বিধানসভা উপ-নির্বাচন হবে বলেও জানানো হয়েছে এদিন নির্বাচন কমিশনের তরফে। সেই তালিকায় বাংলার দুটি বিধানসভা আসনও রয়েছে।

Lok Sabha Election 2024

শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এদিন দেশে ১৮তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। একই সঙ্গে উপ নির্বাচনের দিন ঘোষণা করেন। বলেন, লোকসভা নির্বাচনের সঙ্গেই বাংলা, গুজরাত, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে ২৬ আসনে উপনির্বাচন হবে।

সেই মতো উপ নির্বাচন হবে মুর্শিদাবাদের ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগনা জেলার বরানগরে। গত কয়েকদিন আগেই ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যু হয়।

অন্যদিকে বিজেপিতে যোগ দিয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। দলবদলের আগে ওই কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। ফলে ওই আসনটি ফাঁকা পড়ে রয়েছে। আর তাই লোকসভা নির্বাচনের সঙ্গে বরানগরেরও বিধানসভা উপ নির্বাচন হবে বলে এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় অর্থাৎ আগামী ৭ মে উপ নির্বাচন হবে বাংলার ভগবানগোলা বিধানসভা আসনে। অন্যদিকে বরাহনগরে ভোট হবে, লোকসভা নির্বাচনের সপ্তম দফা অর্থাৎ ১ জুনেই। লোকসভা নির্বাচনের ফলাফল অর্থাৎ ৪ জুনই এই দুই আসনে ফলাফল প্রকাশ করা হবে কমিশনের তরফে জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, বাংলায় সাত দফায় লোকসভা নির্বাচন হবে বলে কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে। যদিও দফা নিয়ে আপত্তি জানিয়েছে শাসকদল তৃণমূল। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+