By Election in West Bengal: ২০২৪-এর আগে কঠিন পরীক্ষার মুখে বিজেপি, কড়া চ্যালেঞ্জ তৃণমূলের
রাজ্যে পঞ্চায়েত ভোটে তৃণমূল একচ্ছত্র আধিপত্য নিয়ে জিতেছে। যদিও বিরোধীরা অভিযোগ করছেন, এই জয় মানুষের স্বতস্ফূর্ত সমর্থনে আসেনি। ভোটের নামে প্রহসন হয়ে বাংলায়। আসল পরীক্ষা হবে ২০২৪-এ। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই ফের এক নির্বাচনী যুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে বিজেপি।
বিজেপির গড় উত্তরবঙ্গে বিজেপিরই জেতা একটি আসনে উপনির্বাচন হতে চলেছে। মঙ্গলবারই নির্বাচন কমিশন ঘোষণা করেছেন উপনির্বাচনের দিনক্ষণ। সেই নির্বাচনে বিজেপির অগ্নিপরীক্ষা। জেতা আসন বিজেপিকে ধরে রাখতে হবে, তা না হলে যতই মুখে তৃণমূলের পঞ্চায়েত জয় নিয়ে কটাক্ষ করুক, বুমেরাং হবে লোকসভায়।

আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে। সেই নির্বাচনে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি তৃণমূল। এই নির্বাচনকে পাখির চোখ করে বিজেপিকে সত্যি দেখাতে চাইছেন তৃণমূল। মানুষ যে তৃণমূলে সঙ্গেই রয়েছে তার প্রমাণ দিতে এই উপনির্বাচনে জিততে চাইছে তারা।
আর বিজেপিকে এই আসন ধরে রাখতে হবে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক প্রয়াণে এখানে উপনির্বাচন হচ্ছে। ২৫ জুলাই তাঁর মৃত্যু হয়, তার ১৫ দিনের মধ্যেই ঘোষণা হয়ে গেল ভোট। আর এক মাসও বাকি নেই উপনির্বাচনের। পঞ্চায়েত নির্বাচনের ধাক্কা সামলে এই কেন্দ্র ধরে রাখতে হবে বিজেপিকে।
২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মিতালি রায়কে ৪৬ হাজার ভোটে হারিয়ে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় ধূপগুড়ির বিধায়ক নির্বাচিত হন। কিন্তু সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে ধূপগুড়িতে ভালো ফল করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপি এখানে পর্যুদস্ত হয়েছে।

তাই এবার ধূপগুড়ির উপনির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট হতে চলেছে। ২০২৪-এর আগে এই নির্বাচনে জিতে গড় রক্ষা করতে হবে। তাহলেই উত্তরবঙ্গের গড়ে বিজেপি ২০২৪-এর নির্বাচনে নিজেদের অ্যাডভান্টেজ অবস্থানে রাখতে পারবে। আর তৃণমূল চাইছে এই উপনির্বাচনে বিজেপিকে ধাক্কা দিতে।
এর আগে উপনির্বাচনে তৃণমূল পিছিয়ে থাকা কেন্দ্রে জয় পেয়েছে উত্তরবঙ্গে। দিনহাটার উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল। অন্যান্য উপনির্বাচনেও তৃণমূল প্রাধান্য নিয়ে জিতেছে। তবে তৃণমূলের পঞ্চায়েতের জয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা। তাই এই উপনির্বাচনেই জবাব দেওয়ার পালা।
৫ সেপ্টেম্বর বাংলার এক কেন্দ্রসহ দেশের পাঁচটি রাজ্যে সাতটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। ধূপগুড়ির পাশাপাশি রয়েছে ঝাড়খণ্ডের দুমরি, কেরলের পুথুপল্লি, ত্রিপুরার ধনপুর, বক্সানগর এবং উত্তরপ্রদেশের হোসি ও বাগেশ্বর কেন্দ্রে উপনির্বাচন হবে।












Click it and Unblock the Notifications