ব্যবসায়ী খুনের ঘটনায় থমথমে কেশিয়ারি! আতঙ্কের মধ্যেই চলছে বনধ
বুধবার সন্ধেয় কেশিয়ারি খাজরা বাজার এলাকায় তৃণমূলের কর্মীকে গুলি করে খুনের পর বৃহস্পতিবার সকাল থেকে থমথমে গোটা এলাকা। এদিন এলাকায় ব্যবসা বনধের ডাক দেওয়া হয়েছে।
বুধবার সন্ধেয় কেশিয়ারি খাজরা বাজার এলাকায় তৃণমূলের কর্মীকে গুলি করে খুনের পর বৃহস্পতিবার সকাল থেকে থমথমে গোটা এলাকা। এদিন এলাকায় ব্যবসা বনধের ডাক দেওয়া হয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূল করার জন্যই খুন হতে হতে বিভূরঞ্জন দাসকে। তাদের দিকে অভিযোগ উঠলেও বিজেপি জানিয়েছে, এই ঘটনায় তাদের কেউ জড়িত নয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধে ছটা নাগাদ দোকান খুলতে গিয়েছিলেন বিভূরঞ্জন দাস। দুটি গাড়িতে আসা বেশ কয়েকজন দুষ্কৃতী বিভূরঞ্জন দাসকে লক্ষ্য করে গুলি চালায়। পেটে গুলি লেগেছিল তার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। তাঁর দোকানঘরের সামনে থেকে তিনটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
বিভূরঞ্জন দাসের পরিবার সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে তাঁর কোনও শত্রু ছিল না বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। আর স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বনধ উপেক্ষা করে দোকান খোলায় প্রাণ দিতে হল বিভূরঞ্জনকে। স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, আধঘন্টা ধরে এলাকায় তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা।












Click it and Unblock the Notifications